মালিকানা বিহীন ভূমির উন্নয়ন ও বন্টন নীতি : একটি পর্যালোচনা ১১৩ বায়তুলমালের ভূমির শ্রেপি বিভাগ বায়তুলমালের ভূমির মধ্যে কয়েক প্রকার ভূমি অন্তর্ভুক্ত হতে পারে । যেমন- ৯, দেশ বিজয়ের সময় যে ভূমি কারো মালিকানাতুক্ত ছিল না, বিজয়ের পর তা বায়তুলমালের অন্তর্ভুক্ত হবে ।£* যে ভূমিতে প্রথমত কোন লোকের মালিকানা স্বত্ব ছিল বটে কিন্তু মালিকের লা-ওয়ারিস অবস্থায় মৃত্যু হবার ফলে এ ভূমি বায়তুলমালের অন্তর্ভুক্ত হবে। ফিকহ শাস্ত্রের পরিভাষায় এ ধরনের ভূমিকে “আরাষীয়ে মামলাকাত' বা আরাধীয়ে হুয' বা আরাষীয়ে সুলতানিয়া" নামে অভিহিত করা হয়।”৮ , বিজিত দেশসমূহের মালিকানা স্বতৃভুক্ত যে সকল ভূমি গণিমতপ্রাণ্ড লোকের মধ্যে বণ্টন করা হয়, তার আমদানী বা আয়লন্ধ অর্থের এক পঞ্চমাংশ বায়তুলমালের জন্য নেয়া হয়। এ সব ভূমিও বায়তুলমালের অন্তর্তক্ত হবে ।?৯ . যখন কোন দেশ যুদ্ধ-বিগ্রহ দ্বারা প্রতিপক্ষকে পরাজিত করে জয় করা হয়, তখন সে দেশের সমথ্ধ মালিকানা স্বতৃতুক্ত জমি মূল মালিকদের হাতে না রেখে এবং মুজাহিদদের মধ্যে বন্টন না করে সমগ্র জমি বায়তুলমালের অন্তর্তৃক্ত করার এখতিয়ার ইমাম বা শাসকদের রয়েছে। এমতাবস্তায় এসব ভূমি বায়তুলমালের সম্পদ হিসেবে গণ্য হবে ৫০ . যুদ্ধ-বিগ্রহ দ্বারা প্রতিপক্ষকে পরাজিত করে দেশ বিজয় করা অবস্থায় মালিকানা স্বতৃভুক্ত জমি থেকে বিশেষ বিশেষ জমি বায়তুলমালের অন্তর্ভুক্ত করা যেতে পারে। যেমন- উমর রা. ইরাক বিজয়ের পর সেখানকার ভূমি থেকে শাহানশাহ কিসরার এবং তার সংশ্লিষ্ট লোকদের ভূমি, আর যারা ঘরবাড়ি ও জায়গা জমি ছেড়ে পালিয়ে গিয়েছিল, তাদের জায়গা জমি এবং যুদ্ধের ময়দানে লড়াই করে যারা মারা গিয়েছে তাদের ভূমি এমনিভাবে বিশেষ বিশেষ আরও বহু জায়গাজমি বায়তুলমালের মধ্যে শামিল করে নিয়েছিলেন। এসব জমি থেকেই লোকদেরকে জায়গীর দেয়া হতো ।৭১ . মুহাম্মদ আমীন, রাচ্ছুল মুখতার আলাদ-দুররিল মুখতার, বৈরূত, তা.বি, খ.৩, পৃ. ৩৬৬ . প্রশুক্ত, পৃ. ২৫৩ . আবূ উবাইদ আল-কসেম ইবনে সাল্লাম, কিতাবুল আমওয়াল, প্রাগুক্ত, পৃ. ৫৫ ০, মুহাম্মদ আমীন, রাদ্দুল মুখতার আলাদ-দুররিল মুখতার, প্রাণুক্ত, পৃ. ৩৫৩-৫৪ . আবু উবাইদ আল-কসেম ইবৃন সাল্লাম, কিতাবুল আমওয়াল, প্রাপ্ুক্ত, পৃ. ২৭৮ //4.10907079071.001)
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।