ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১১২ - ইসলামী আইন ও ঘিচার মালিকানাভুক্ত ছিল না বরং পারস্য ও রোমান সাম্রাজ্যের সরকার প্রদত্ত জমি জায়গা ছিল এবং তা-ই ইসলামী রাষ্ট্রের হাতে এসেছিল । ইসলামী রাষ্ট্রের খলিফাগণ এই সব জায়গা আবাদ ও ভোগ দখল করার জন্য এমন লোকদের মধ্যে ব্টন করলেন যারা সেগুলো আবাদ ও ফসল ফলাতে সক্ষম বলে বিবেচিত হয়েছিলেন ।৪৪ সরকারীভাবে যে জমি জনগণের মধ্যে বন্টন করা হবে, তার দ্বারা কোনরূপ সামন্ত বাদ বা জায়গিরদারী প্রথা রচনা করা যাবে না। যার পক্ষে যত পরিমাণ জমি ব্যক্তিগত ব্যবস্থাপনার মধ্যে সামলানো, চাষাবাদ ও ফসল ফলানো সম্ভব হবে বলে বিবেচিত হবে, তাকে ততো পরিমাণ জমিই দেয়া হবে। অধিক পরিমাণ জমি কাউকেই দেয়া যাবে না। বিলাল ইব্নুল হারিস রা.-কে মহানবী স. প্রচুর জমি নিজে আবাদ করার জন্য দিয়েছিলেন। উমর রা. খলীফা নিযুক্ত হবার পর তাকে ডেকে বললেন £ মহানবী স. আপনাকে অনেক জমি দিয়েছেন। তার পরিমাণ এত বেশি যে, আপনি তা চাষাবাদ করতে পারছেন না। অতঃপর বললেন, আপনি বিবেচনা করে দেখুন, যে পরিমাণ জমি আপনি নিজে চাষাবাদ করতে সক্ষম হবেন সে পরিমাণই আপনি নিজের নিকট রাখুন। আর যা সামলাতে পারবেন না কিংবা যে পরিমাণ জমি দেখভাল করা আপনার সাধ্যাতীত, তা আমাদের (রাষ্ট্রের) নিকট ফেরত দিন, আমরা তা অন্যান্য মুসলমানদের মধ্যে বন্টন করবো । বিলাল রা. জমি ফেরত দিতে রাজী না হওয়া সত্তেও তার সাধ্যাতীত পরিমাণ জমি উমর রা. ফেরত নিলেন এবং মুসলমানদের মধ্যে তা পুনর্বন্টন করলেন।” তৃতীয় শ্রেণির বিধান যে ভূমির কোন মালিক নেই এবং কোন গ্রাম ও শহরের প্রয়োজনেও আসে না, কিন্তু আবাদযোগ্য ও কৃষি উপযোগী, এ ধরনের ভূমি সম্পর্কে শরীয়তের বিধান হচ্ছে যে, এ ভূমি বায়তুলমালের সম্পদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ বায়তুলমালই এর মালিকানা স্বত্ব লাভ করবে। আর 'বায়তুলমালের' সম্পদের উপর যাদের হক ও অধিকার রয়েছে; তাদের জন্য এ ভূমির উৎপন্ন ফসল এবং আয়লন্ধ অর্থ ব্যয় হবে। এ ভুমির উপর রাষ্ট্রের মুসলিম শাসনকর্তার বহুবিধ ও বিভিন্ন প্রকার এখতিয়ার রয়েছে ।*৬ *. মওলানা মুহাম্মাদ আবদুর রহীম, ইসলামের অর্থনীতি, প্রাগুক্ত, পৃ.১৫৫-৫৬ %, ইমাম আবূ ইউসুফ, কিতাবুল খারাজ, প্রাগুক্ত, পৃ. ৯৪ ”*, মুফতী মুহম্মদ শফী, অনু : কারামত আলী নিঘামী, ইসলামের ভূমিব্যবস্থা, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১৯৯৫, পৃ. ৫ ///.10907079091.001)

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।