মালিকানা বিহীন তুমির উন্নয়ন ও বন্টন নীতি : একটি পর্যালোচনা ১১১ ও জুবায়ের রা. প্রমুখ সাহাবীকে ভূমি দান করেছিলেন এভাবে খুলাফায়ে রাশেদীনও একাধিক ব্যক্তিকে ইক্তারূপে ভূমি দান করেছেন। “কিতাবুল খারাজ' -এ উদ্বোখ রয়েছে, “যদি ইক্তার উদ্দেশ্য সাধিত না হয় অথবা যদি অন্যায়ভাবে বা অসদুদ্দেশ্যে ইক্তা প্রদান করা হয়, তবে এই সম্পত্তি বাজেয়াগ্ত করা হবে ।”*১ উমর রা, মহানবী স. কর্তৃক প্রদত্ত বিলাল ইবনে হারিস আল-মুযানীর রা. ইকতার একাংশ এ জন্যই ফেরত নিয়েছিলেন যে, তিনি এই ভূমি যথাযথতাবে আবাদ করতে সক্ষম হননি। অনুরূপভাবে খলীফা উমর ইবনে আবদুল আযীয র. আপন পরিবারের জন্য প্াপ্ত লাখেরাজ ভূসম্পত্তি এজন্য বাতিল করেছিলেন যে, এগুলো উমাইয়্যা শাসকবর্গ স্বজনত্রীতির মাধ্যমে প্রদান করেছিলেন ।২ উল্লেখ্য যে, সরকারীভাবে যে ভূমি জনগণের মধ্যে বন্টন করা হবে এর দ্বারা কোনরূপ সামন্তবাদী বা জায়গীরদারী প্রথা চালু করা যাবে না। যার পক্ষে যে পরিমাণ ভূমি চাষাবাদ, উৎপাদন করা ও রক্ষণাবেক্ষণ করা সম্ভব তাকে এ পরিমাণ ভূমিই দেয়া হবে। সরকারী মালিকানা ছাড়া ক্রয়কৃত ভূমির মালিকগণ যদি বেশীরভাগ আবাদী ভুমি হস্তগত করে বসে এবং গরীব কৃষকের যদি ভূমির প্রয়োজনীয়তা তীব্রভাবে দেখা দেয়, তাহলে রাষ্ট্রপ্রধান দুটি পদ্ধতি অবলম্বন করতে পারবে £ | ১. মালিকানাবিহীন, পতিত ও অনাবাদি কৃষি ভূমি কৃষকদের মধ্যে বিনা টাকায় বণ্টন করে দেয়া। ২. ভূমির মালিকদের নিকট কৃষিকার্ষের উপযুক্ত অতিরিক্ত ভূমি থাকলে এসব ভূমি তাদের দখলমুক্ত করে কৃষকদের মধ্যে বন্টন করে দেয়া ।” মহানবী স.-এর ইস্তিকালের পর প্রথম পর্যায়ে পারস্য ও রোমান সাম্রাজ্যের সাথে ইসলামী রাষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে এই দুই রাষ্ট্রের বিশাল অংশ দখল করে নেয়। ইসলামী রাষ্ট্রের দখলকৃত এই ৰিশাল ভূমির কেউ মালিক ছিল না। হয় এ জমির মালিক যুদ্ধে নিহত হয়েছে, না হয় তা আসলেই কারো সে যতদিন পর্যন্ত তার খারাজ বা “উশর দিতে থাকবে ততদিন মালিকের ন্যায়ই উক্ত ভূমির ব্যবহার করার অধিকার থাকবে। দ্র. “ইক্তা”, সায়্যিদ নাধীর নিযামী / আবদুল জলীল, ইসলামী বিশ্বকোষ, খ. ৩, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১৯৮৭, পৃ. ২৯৪ *০. ইমাম আবু ইউসুফ, কিতাবুল খারাজ, বৈরুত : দারুল মায়ারিফাহ, তা.বি., পৃ. ৬১ হয প্রাণ্তক্ত *২. আবূ উবাইদ আল-কসেম ইবনে সাল্লাম, গ্রাঙুক্ত, পৃ. ১২৬ ৪৩. মাওলানা হিফজ্ুর রহমান, ইসলাষের অর্থনৈতিক ব্যবস্থা, অনু $ মওলানা আবদুল আউয়াল, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০০, পৃ. ১৯২ ///.1070709071.00)
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।