ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১১০ ইসলামী আইন ও বিচার এমন জমিও না হয় যেখানে জিযৃয়ার জমির জন্য পানি প্রবাহিত হয়, তবে কেবল সেই জমিই সরকারী পর্যায়ে জনগণের মধ্যে বন্টন করতে পারো ।”৬৫ এতে প্রমাণিত হয় যে, কেবল মালিকানাবিহীন জমিই সরকারী পর্যায়ে বন্টন করা যেতে পারে । আর এরূপ জমির পূর্ণ বন্টন সরকারী পর্যায়েই হতে পারে ।*% ইমাম আবূ ইউসুফ র. লিখেছেন, “যে সকল জমি আবাদী নয়, যার কোন মালিক নেই তা বন্টন না করে অব্যবহৃত ফেলে রাখা রাষ্ট্রের পক্ষে কিছুতেই উচিত হতে পারে না। উমর ইবনে আবদুল আযীয রা.-এর একটি আদেশ বিশেষভাবে উল্লেখযোগ্য । তিনি তার গভর্নরদের প্রতি নির্দেশ দিয়েছিলেন, “তোমাদের হাতে যে সব সরকারী জমি রয়েছে তা অর্ধেক ফসলের বিনিময়ে পারস্পরিক চাষের নিয়ম অনুযায়ী জনগণকে চাষ করতে দাও। এতেও যদি চাষাবাদ না হয়, তাহলে এক- তৃতীয়াংশের বিনিময়ে (তিন ভাগের এক ভাগ সরকার পাবে এবং দু'ভাগ পাবে চাষী) তা চাষ করতে দাও। আর এই শর্তে যদি কেউ জমি চাষ করতে প্রস্তুত না হয়, তাহলে দশ ভাগের এক ভাগ ফসল পাওয়ার বিনিময়ে চাষ করতে দিতে পারর। এতেও যদি জমি চাষ না হয় তাহলে কোন রুপ বিনিময় না নিয়ে এমনিতেই চাষ করতে দাও। এভাবেও কেউ চাষ করতে না চাইলে তার চাষাবাদ করার জন্য বায়তুলমাল”" হতে অর্থ ব্যয় কর এবং কোন জমিই তোমরা অব্যবহৃত রাখবে না” 1০৮ অনাবাদী জমি আবাদ করা অথবা ভূমিহীন কৃষক বা মুহাজিরদের পুনর্বাসনের উদ্দেশ্যে সরকারের পক্ষ হতে কাউকে ভূমি দান করা ইসলামে বৈধ । একে আরবী পরিভাষায় “ইকতা”* বলে। মহানবী স. ইক্তারূপে আবূ বকর, উমর, আলী, বিলাল ০. আবূ উবাইদ আল-কাসেম ইবনে সাল্লাম, কিতারুল আমওয়াল, প্রাগুক্ত, পৃ. ৪১৪ ৬. প্রাপক, পৃ. ৪৪৮ ৭৭. “বায়তুলমাল' _বায়তুলমাল অর্থ ধনাগার, কোষাগার, মাল বা দৌলতের ঘর ৷ ইসলামী পরিভাষায় মুসলিম রাষ্ট্রের ট্রেজারী বা কোষাগারকে বায়তুলমাল বলা হয়। মহানবী স.-এর যুগ থেকেই কোন না কোন রূপে বায়তুলমালের অস্তিত্ব ছিল। আবূ বকর রা.-এর খিলাফতকালেও অনুরুপ ব্যবস্থা বিদ্যমান ছিল। উমর রা.-এর খিলাফতের যুগেই পরিপূর্ণরূপে প্রচলিত নিয়মানুঘায়ী বায়তুলমাল অস্তিত্ব লাভ করে। ইসলামী রাষ্ট্রের যাবতীয় রাজস্ব. বায়তুলমালের সম্পত্তি নয়। সামগ্রিকভাবে মুসলিম উম্মাহর আওতাভুক্ত অর্থই বারতুলমালের সম্পত্তি বলে পরিগণিত হয়ে থাকে। ইমাম অথবা তার প্রতিনিধি উক্ত সম্পত্তিকে মুসলিম উম্মাহর যে কোন কল্যাণমূলক কাজে ব্যয় করতে পারেন । দ্র. মু. মাজহারচ্ল হক “বায়ত 'লমাল”, ইসলামী বিশ্বকোষ, খ. ১৫, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১৯৯৪, পৃ. ৫৯৪-৬০৭ *, ইমাম আব্‌ উবাইদ আল-কাসিম ইবনে সাল্লাম, কিতাবুল আমওয়াল, প্রাঙ্ুক্ত, পৃ.৫০৩ ». "ইকতা'-ইকতা ইসলামী ফিক্হ-এর একটি পরিভাষা । সরকার কর্তৃক কোন ভূমি চাষাবাদের জন্য কাউকে প্রদান করা হলে এমতাবস্থায় যাকে সেই ভূমি প্রদান করা হয়, ///.10907079071.00])

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।