মালিকানা বিহীন ভূমির উন্নয়ন ও বন্টন নীতি : একটি পর্যালোচনা ১০৯ জায়গীরদারীতে পরিণত হতে পারবে না।* কোন মুসলিম শাসক যেমন নিজে মালিক হয়ে ব্যবহারিক অধিকার প্রয়োগ করতে পারবে না, তেমনি অন্য কোন লোকের মালিকানায়ও দিতে পারবে না। বরং সাধারণ মানুষের কল্যাণের খাতিরে সরকারী ব্যবস্থাপনায় সুরক্ষিত রাখতে হবে। কারণ মহানবী স. ইয়ামান প্রদেশের “মারিব' নামক স্থানের ভূমি আবইয়ায ইবনে হাম্মাল আল-মাধিনী রা.-এর আবেদনের প্রেক্ষিতে তাকে দান করেছিলেন। কিন্তু পরে যখন মহানবী স. অবগত হলেন যে, এ জমিতে লবনের খনি রয়েছে এবং সাধারণ মানুষের প্রয়োজন এর সাথে সংশ্লিষ্ট, তখন তিনি তার থেকে এ জমি ফেরত নিয়েছিলেন ।০২ ঘিতীয় শ্রেণির বিধান যে সব পতিত ও অনাবাদী ভূমির সাথে গ্রাম বা. শহরবাসীর প্রয়োজন সংশ্লিষ্ট থাকে না এবং কার্যত এ ভূমি আবাদযোগ্যও নয়, এ ধরণের ভূমি সম্পর্কে শরীয়তের বিধান হচ্ছে, মুসলিম শাসকদের কাছ থেকে অনুমতি নিয়ে যে লোক এ ভূমিকে আবাদযোগ্য ও কৃষি উপযোগী করবে সে লোকই এ ভূমির মালিক হবে, আবাদকারী মুসলিম অথবা অমুসলিম উভয়ই হতে পারে। মহানবী স. মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর সর্বপ্রথম মালিকানাবিহীন অনাবাদী জমি আবাদ করার উদ্দেশ্যে ঘোষণা করলেন : “যে ব্যক্তি এমন কোন জমি আবাদ করে যার মালিক নেই, তাহলে সে ব্যক্তিই (এ জমির) অধিক হকদার।”০ত লোকেরা তখন সাধ্যানুসারে জমি আবাদ করার ও মালিক হবার জন্য চেষ্টা করতে লেগে গেল। এভাবে বহু লোকের মধ্যে মালিকানাবিহীন জমি বণ্টন করা হলো। উমর রা.-এর খিলাফতকালে তার কাছে এক ব্যক্তি দজলা নদীর তীরে অবস্থিত এ ধরণের একটি জমি লাভের জন্য আবেদন করলে তিনি ইরাকের গভর্নর আবূ মূসা আল-আশ*আরী রা. কে লিখে পাঠিয়েছিলেন ঃ “যদি তা জিয্য়ার”্ জমি না হয় এবং ৩, প্রাগুক্ত ০২. আব্ উবাইদ আল-কসেম ইবনে সাল্লাম, কিতার্ল আমওয়াল, ইসলামাবাদ ; ইদারাহ তাহকিকাতে ইসলামী, ১৪০৭/১৯৮৬, পৃ. ২৭৬ ০০. ইমাম বুখারী, সহীহ আল-বৃখারী, অধ্যায় : আল-হারাম ওয়ান মুধারাআ, অনুচ্ছেদ : মান আহইয়া আরদান মাওয়াতান, প্রার্তক্, পৃ. ১৮৩ ৩৪ “জিয্য়া' শব্দটির বহুবচন জিযা; জাঘা' শব্দ হতে উৎপন্ন । অর্থ কর, মাথা পিছু ধার্য কর, ইসলামী রাষ্ট্রে মুসলিম নাগরিকদের উপর ধার্য কর। আল্লামা যামাখ্শারীর মতে, বিশ্বীগণ এই কর প্রদান করে নাগরিক হিসাবে তাদের দায়িত্ব ও কর্তব্যের একটি অংশ হতে অব্যাহতি লাভ করে বলে এর নাম জিষ্য়া। মুহাম্মদ ইবনে উমার আয-যামাখশারী, আল-কাশৃশাক আন হাকাইীকিক তানযীল ওয়াউযুনিল আকাবীল, বৈরুত : দারুল ফিক্র, তা.বি., খ. ২, পৃ. ২৬২ ///৬/.00910790281-0007
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।