ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ١٦٢
📝 نص 📖 PDF

১০ ইসলামী আইন ও বিচার প্রচলিত দয়া ও ন্যায়বিচার মোতাবেক উপযুক্ত মূল্য দিয়ে বন্দীদের মুক্ত করবে। ১১. মুমিনরা তাদের নিজেদের খগগ্রস্ত কাউকে ছেড়ে. দিবে না বরং মুক্তিপণ ও .রুক্তমূল্য আদায়ের জন্য সাহায্য করবে। ১২. কোন মুমিন অপর, মুমিনের মাওলা বা.আশ্রিতের সাথে চুক্তি করবে না। ১৩. ধর্মতীরু মুমিনগণ তাদের নিজেদের কেউ বিদ্রোহী হলে বিদ্বোহীর বিরুদ্ধে থাকবে। তারা মুমিনদের মধ্যে অত্যাচার, পাপাচার, শব্রতা-ও সন্ত্রাস বিরুদ্ধাচরণ করবে। প্রত্যেকের হাত তার বিরুদ্ধে থাকবে, ১৪. কোন মুমিন কাফিরের বদলায় কোন মুমিনকে হত্যা করবে না এবং মুমিনের বিরুদ্ধে কাফিরকে সাহায্য করবে না। ১৫. আল্লাহর যিম্মা বা নিরাপত্তা একই । তা হলো: সর্বাপেক্ষা দুর্বলকে (অত্যাচারীদের বিরুদ্ধে) আশ্রয় দেয়া । মুমিনরা অন্যদের মুকাবিলায় একে অপরের বন্ধ। ১৬. ইহুদীদের মধ্য হতে যারা আমাদের অনুসরণ করবে তাদের সাহায্য করা হবে এবং তাদের প্রতি সম্যবহার করা হবে। তাদের উপর অত্যাচার করা হবে না এবং তাদের শত্রুদের সাহায্য করা হবে না। ১৭. মুমিনদের চুক্তি একটাই। কোন মুমিন আল্লাহ্‌র রাস্তায় যুদ্ধ করার জন্য মুমিন ছাড়া অন্য কারো সাথে চুক্তি করবে না, যতক্ষণ পর্যন্ত এঁ চুক্তি সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতে না হয়। ১৮. যে সব যোদ্ধা আমাদের সঙ্গী হয়ে যুদ্ধ করবে তারা একে অন্যের পিছনে থাকবে। ১৯. মুমিনরা একে অন্যের সাথে যুক্ত হয়ে আল্লাহর রাস্তায় দেয়া রক্তের শোধ নেবে। ২০.নিঃসন্দেহে ধর্মভীরু মুমিনগণ সর্বোৎকৃষ্ট এবং সত্য ও সঠিক পথণ্াপ্ত। ২১. কোন মুশরিক (পৌত্তলিক) কোন কুরাইশের জান-মালের নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না এবং কোন মুমিনের বিরুদ্ধে গিয়ে কুরাইশদের পক্ষাবলম্বন করতে পারবে না। . ২২. যদি কেউ অন্যায়ভাবে কোন মুমিনকে হত্যা করে এবং তা প্রমাণিত হয়, তবে তার প্রতিদানে সেও নিহত হবে, যদি না নিহত ব্যক্তির উত্তরাধিকারী //4.10907079071.001)

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.