ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩১) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ ইসলামী আইন ও বিচার ১. মালিক বিহীন ভূমি ঃ ইসলামী ফিকহ শাস্ত্রের পরিভাষায় এ ধরণের ভূমিকে “আরযে মোবাহা" বলা হয়। অর্থাৎ সে ভূমির উপর বিশেষ কোন ব্যক্তির মালিকানা স্বত্ব থাকে না। | ২. মালিকানা স্বত্ব সম্বলিত ভূমি 8 যে 'তুমির উপর লোকদের মালিকানা স্বত্ব থাকে এবং মালিকেরাই তা নিজ ব্যবহার ও নিয়ন্ত্রণাধীনে রাখে। মালিক বিহীন ভূমির প্রকারভেদ যে ভূমির কোন মালিক থাকে না তা তিন শ্রেণিতে বিভক্ত ১. এ সকল ভূমি যা গ্রাম ও শহরবাসীদের সাধারণ ও যৌথ প্রয়োজনের খাতিরে ব্যবহৃত হয়; যেমন- মহল্লার অলিগলি, সড়ক, পথঘাট, খেলার মাঠ, চারণভূমি, কবরস্থান, ঈদগাহ ইত্যাদি । ২. দ্বিতীয় শ্রেণিতে এ সকল তৃমি অন্তর্তুক্ত হয়ে থাকে, যা পতিত অবস্থায় থাকে, বিশেষ কোন লোক যার মালিক থাকে না; যেমন- বন-জঙ্গল, মরুভূমি, অনাবাদী পাহাড়ী জমি ইত্যাদি। এসব জমি কার্যত কোন আবাদ বা ফসল যোগ্য নয়, তেমনি এর দ্বারা কোন উপকারও হয় না। শরীয়তের পরিভাষায় এ ধরণের ভূমিকে “আরযে মাওয়াত' বা মৃত ভূমি বলা হয়। ৩. তৃতীয় শ্রেণির মধ্যে এ সকল ভূমি অন্তর্ভুক্ত যা কোন গ্রাম ও শহরের প্রয়োজনের সাথে সংশ্লিষ্ট নয়, কিন্ত কৃষি উপযোগী এবং এ থেকে বু উপকার গ্রহণ করা যেতে পারে। শরীয়তের পরিভাষায় এ ধরণের ভূমিকে “আরবে বায়তুলমাল' বলা হয়।২৯ প্রথম শ্রেণির বিধান যে সব মালিক বিহীন ভূমির সাথে শহর, গ্রাম ও মহল্লাবাসীদের সাধারণ স্বার্থ ও প্রয়োজন অঙ্গাঙ্গিভাবে জড়িত সেসব তুমিবিষয়ে শরীয়তের বিধান হচ্ছে, এ সব ভূমি কোন ব্যক্তির মালিকানায় বা দখল ও ব্যবহারে থাকতে পারবে না। ব্যক্তির মালিকানা ও দখল সম্পূর্ণ অবৈধ। এমনকি মুসলিম শাসকরাও এর মালিক হতে পারবে না এবং কাউকে মালিক বানাতেও পারবে না। সাধারণ প্রয়োজন পূরণের খাতিরে “ওয়াকফের' ন্যায় সর্বদা সংরক্ষিত থাকবে ।৬ এমনিভাবে ধাতব পদার্থের খনি যেমন- লবণ খনি, ভূমির তেল ও পেট্রোল খনি, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনের মধ্যে শামিল রয়েছে-এগুলো শহরের নিকটে হোক বা দূরে হোক, কখনও কোন ব্যক্তি বিশেষের মালিকানায় ও ২». প্রাণ্তক, পৃ. ১৯৪ *. প্রাগুক্ত ///.10907079091.001)

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।