মালিকানা বিহীন ভূমির উন্নয়ন ও বন্টন নীতি : একটি পর্যালোচনা ১০৭ মাটি, পানি ও সূর্যকিরণ। সুতরাং মানব জাতির পিতা এবং বিশ্ব ইসলামী সমাজ ও রা্ট্রব্যবস্থার প্রথম ও প্রধান আদম আ.-এর বংশধরদের বেঁচে থাকা এবং ভূমির গুরুত্ব প্রায় সমার্থক। কাজেই উপযুক্ত ভূমি নীতির উপরই প্রয়োজনীয় পরিমাণ খাদ্যের উৎপাদন তথা মানব জাতির জীবিকা সংরক্ষণ এবং বেঁচে থাকা সর্বতোভাবে নির্ভর করে ।২৫ মূলধন ও প্রযুক্তি, শ্রম ও নৈপুণ্য, সংগঠন ও ব্যবস্থাপনা ইত্যাদির মত ভূমিও উৎপাদনের একটি উপকরণ, তবে উৎপাদনের মৌলিক উপাদান ভূমি হওয়ায় এর গুরুত্ব অনেক বেশি। সাধারণত একটি যন্ত্র বা বাসগৃহ কিছু সময়ের জন্য অব্যবহৃত থাকলে তার মালিক ক্ষতিগ্রস্ত হয়। কিন্ত অতীব প্রয়োজনীয় খাদ্য উৎপাদনের জন্য যে জমির প্রয়োজন, সেই জমি যদি অব্যবহৃত থাকে বা জমি যদি যথাযথভাবে কাজে লাগানো না হয়, তবে কেবল জমির মালিকই ক্ষতিথত্ত হয় না বরং পুরো মানব সমাজই ক্ষতিত্রস্ত হয় 1৯ মহানবী স.-এর নবুওয়াত লাভের পর আরবে ভূমি এবং ভূমিতে গোচারণই ছিল সম্পন্দের প্রধান উতস। এর দ্বারাই সম্পদের পরিমাপ করা হতো। এমনকি আজও উন্নয়নশীল দেশসমূহে, যেখানে জীবনধারণের মৌলিক দ্রব্য-সামগ্রীই কেবল উৎপাদন করা হয়, সেখানকার অর্থনীতিতে ভূমির গুরুত্ই সর্বাধিক । কারণ ভূমির উৎপাদনই সে সমস্ত দেশের জাতীয় আয়ের পরিমাণ নির্ধারণ, বৈদেশিক মুদ্রা অর্জন এবং মন্জুরীর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। উন্নত দেশসমূহেও ভূমির অবদান ও গুরুত্ব অপরিসীম । বস্তুত রাশিয়া, হল্যান্ড, নিউজিল্যান্ড, কানাডা, আক্ট্রেলিয়া প্রভৃতি দেশে ভূমি এখনও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। এমনকি শিক্লোন্নত আমেরিকাও শুধু সে দেশের জনগণের খাবারেরই ব্যবস্থা করে না অধিকন্ত এশিয়া এবং আফ্রিকা মহাদেশের জনগণের এক বৃহত্তর অংশের খাবারও যোগায়। প্রযুক্তি এবং প্রকৌশল বিপ্রবের পূর্বে প্রত্যেক দেশেই লক্ষ লক্ষ লোক তাদের অর্থনৈতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ভূমির উপর নির্ভর করতো । প্রাক-শিল্পবিপ্লব যুগে উৎপাদনের অন্যান্য উপকরণের পরিবর্তে ভূমিকে কেন্দ্র করেই যে কোন দেশের অর্থনীতি গড়ে উঠতো ।২৭ মালিকানা বিহীন ভূমির উন্নয়ন ও বপ্টন নীতি পর্যালোচনা কোন দেশ বিজিত হবার পর সে দেশের ভূমি প্রথমত দু" শ্রেণিতে বিভক্ত হয়ে থাকে :২৮ ২. .অধ্যাপর এম,এ,সামাদ, ইসলামের ভূমিব্যবস্থা, ফরিদপুর : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১৯৯১, পৃ৩ | ৯. প্রাপক, পৃ.৩-৪ ২৭, প্রাণ্ুজ, প্. ৪ ২. ইমাম আলাউদ্দীন আবু বাকর ইবনে মাসউদ আল-কাসানী আল-হানাফী, বাদাইউস সানাঈ ফী তারতীবিশ শারাঈ, বৈরূত : তা. বি. ১৯৮২, খ. ৬, পৃ. ১৯২ ///.10907079071.001)
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।