ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

আদর্শ সমাজগঠনে নারীর মতামত ও অধিকার ৯৭ তুলে নিতেন ।*৮ নবী-স. আরো বলেছেন, “যে ব্যক্তির একটি কন্যা সন্তান বা বোন রয়েছে এবং সে তাকে জীবন্ত কবর দেয়নি, অবজ্ঞা বা তাচ্ছিল্যতার ভাব দেখায়নি এবং পুত্র সম্তভানকে ত্র কন্যা সন্তানের উপর প্রাধান্য দেয়নি, সে ব্যক্তি জান্নাতী” ।*৯ ৩. স্ত্রী হিসেবে নারী : বিবাহের পর নারীরা যেমন বনুবিধ অধিকার, মতামত প্রকাশ ও মর্যাদা পেয়ে থাকে তেমনি ইসলামী জীবন আদর্শ দ্বারা উজ্জীবিত দম্পতি অনাবিল শান্তিময় জীবন লাভ করে । বিবাহোত্তর জীবনে নারীর সর্বোত্তম প্রাপ্তি স্বামীর ভালবাসা এবং তাকে ও তার পরিবারকে (স্বামীর) দেখাশুনার গুরু দায়িত্ব দেয়ায় নারীর ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পায়। স্ত্রী হিসেবে নারীকে সম্মান দিতে যেয়ে নবী স. বলেছেন, “তোমাদের মধ্যে সবেত্তিম সেই ব্যক্তি, যে তার স্ত্রী-পরিজনের কাছে উত্তম । আর আমি আমার স্ত্রী-পরিজনের কাছে উত্তম” ।৫০ ৪. মা হিসেবে নারী : নারীর সর্বশেষ এবং সবচেয়ে গুরুতৃপূর্ণ অবস্থান হলো “মা । ইসলামের দৃষ্টিতে দুনিয়ায় এই মায়ের স্থান অনেক উপরে। যে মা সন্তানকে পেটে ধারণ করেন সেই মায়ের হক যে কত বড় তা বলার অবকাশ রাখে না। কুরআনে বিষয়টি এভাবে বলেছেন, “জননী সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে” ।*১ আরও বলেন, “তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে ও পিতা-মাতার প্রতি সদ্যবহার করতে । তাদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না; তাদের সাথে সম্মানসূচক কথা বলো” । তাই তো তাদের জন্যে দু'আ করতে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, “হে আমার প্রতিপালক। তাদের প্রতি দয়া কর, যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছেন” ।৫২ স. ঘোষণা করেছেন। মায়ের হক সম্পর্কে আবূ হুরায়রা রা. এর প্রশ্নের জবাবে নবী স. মায়ের হক তিনটি এবং পিতার হক একটি বলে জানান। এভাবে অসংখ্য কুরআনের আয়াত রয়েছে। পর্যালোচনা : কুরআনের বহু আয়াতে নারী-পুরুষ উভয়ের কথাই আলোচিত হয়েছে। কুরআনের বহু আয়াতে নারীদের অধিকার প্রসঙ্গে কথা রয়েছে। এগুলোকে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পারিবারিক প্রভৃতি তাগে বিভক্ত করা যায়। এ সব অধিকার সম্পর্কে কুরআনে বলিষ্ঠভাবে আল্লাহর বাণী উচ্চারিত হয়েছে। ///.109070790791.00])

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।