আদর্শ সমাঞজগঠনে নারীর মতামত ও অধিকার ৯৫ এরূপ সিদ্ধান্তে উপনীত হওয়া ষায় যে, উল্লেখ্য আয়াত কেবল পারিবারিক বিষয়ে কর্তৃত্বের ব্যাপারে প্রযোজ্য, অন্যান্য বিষয়ের সাথে সম্পর্কিত নয় । পুরুষের কর্তৃতৃ প্রসঙ্গটি পরিবারে তার দায়িত্ব পালন সম্পর্কিত এবং সেটা তার সামর্থ্য সংশ্লিষ্ট । এ কর্তৃত পুরুষকে সকল অবস্থানে শ্রেষ্ঠত্ব প্রদান করে না। আল্লাহ তাআলা আরও বলেন, “তেমনিভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী, আর নারীদের উপর পুরুষদের প্রাধান্য রয়েছে, আর আল্লাহ তাআলা হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়” ।৪০ অত্র আয়াতে নারীর উপর পুরুষের প্রাধান্য দোরাজাহ) অর্থ কর্তৃত্ব আরোপ নয়। এতে আপাতদৃষ্টিতে নারীর কর্তৃত্বকে খর্ব করা হয়েছে বলে মনে হলেও অতি সরলীকৃত অর্থে এই আয়াতের মর্ম অনুধাবন করা যাবে না। এতে (দারাজাহ) শব্দটি পুরুষকে কয়েকটি সুনির্দিষ্ট ক্ষেত্রে কর্তৃত্ প্রদানের অর্থে ব্যবহৃত হয়েছে এবং এটাকে সকল ক্ষেত্রে শ্রেষ্ঠতু হিসেবে গণ্য করার মত সরল অর্থ করা সংগত নয়। বস্তুতঃ এই কর্তৃত্ প্রসঙ্গ নিছক পুরুষ এবং নারীর দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমিত। অধিকাংশ ফকীহ এ আয়াতটি পারিবারিক প্রসঙ্গে প্রযোজ্য বলে মনে করেন। আল্লাহ তাআলা আরো বলেন, “আর তোমরা স্বগৃহে অবস্থান করবে এবং জাহিলী যুগের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না” ।*১ অভ্র আয়াত কেবল নবী স. এর পবিত্র স্ত্রীগণের ক্ষেত্রে প্রযোজ্য । বিশেষ কারণে তাদেরকে ঘরের বাইরে যেতে বারণ করা হয়েছে, ফলে তাঁদের পক্ষে শাসন কর্তৃতৃশীল কাজে সম্পৃক্ত হওয়া সম্ভব ছিল না৷ ইসলামে নারীর অর্থনৈতিক মর্ধাদা ইসলামে নারীর অর্থনৈতিক অধিকার বলতে সর্বপ্রকার ধন-সম্পত্তিতে তার মালিকানার অধিকার এবং তার ইচ্ছামত এঁ সব ধন-সম্পদ ব্যয় বা ব্যবহার করার পূর্ণ স্বাধীনতাকে বুঝায় । ১. উত্তরাধিকার : আল্লাহ তাআলা সম্পত্তিতে নারীর অধিকার প্রদান করেছেন। এ প্রসঙ্গে কুরআনের ভাষ্য হলো, “পিতা-মাতা ও আতীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং মাতা-পিতা ও আত্রীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে। তা অল্পই হোক বা বেশীই হোক, এক নির্ধারিত অংশ” ।৪২ আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, “তোমাদের সন্তান না থাকলে তাদের স্ত্রী) জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ আর তোমাদের সন্তান থাকলে তাদের (তত্র) জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক অষ্টমাংশ” 1৪৩ ///৬/.091090281-0007
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।