৯৪ ইসলামী আইন ও বিচার গ্রহণ. করার ব্যাপারে পিছিয়ে পড়েননি। বরং সর্বই তাঁদের একটি ইতিবাচরু ভূমিকা পরিলক্ষিত হয়। যেমন খাদীজা রা. প্রথম ঈমান গ্রহণকারীদের মধ্যে অন্যতম । ঈমান ও ধর্মের সংরক্ষণে নারীরা অত্যাচার-নিপীড়ন সহ্য করেছিলেন, একই লক্ষ্যে হিজরতও, জিহাদে শীমিল হয়েছিলেন, এমনকি প্রয়োজনে প্রত্যক্ষ যুদ্ধোও লিগ হয়েছিলেন। যেমন ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রা.। অতএব, এটা অনস্বীকার্য যে, ইসলামী সয়াজব্যবস্থার আওতায় রাজনৈতিক কর্মকান্ডে নারীদের অংশ গ্রহণ বৈধ । তবে প্রসিদ্ধ উলামায়ে. কিরামের মতে, মুসলিম নারীরা সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত হলে নারী হিসেবে তার পরিবারের প্রতি, এবং সন্তানদেরকে লালন-পালনের যে দায়িত্ব রয়েছে তা যথাযথ পালন করতে সক্ষম হবে না। তাই নারীদের রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহণ না করা উচিত। কারো কারো মতে, ভোট দিতে পারবে, নির্বাচনে প্রার্থী হতে পারবে না। আবার কারো মতে, একজন নারী সংসদ সদস্য হতে পারবেন কিন্ত মন্ত্রী, প্রশাসক, ব্যবস্থাপক বা প্রেসিডেন্ট হতে পারবেন না। তাদের মাঝে আবার অনেক আলিম এই মতও পোষণ করেন যে নারী প্রেসিডেন্ট পদ ছাড়া সকল পদেই কাজ করতে পারবে। তাঁরা তাদের রায়ের স্বপক্ষে দলিল হিসেবে কুরআনের নিন্মোক্ত আয়াতটি পেশ করেন- “পুরুষ হচ্ছে নারীর কর্তা, কারণ আল্লাহ তাআলা তাদের একজনকে অপরের উপর প্রাধান্য দান করেছেন এবং এ জন্য যে, পুরুষ তাদের ধন-সম্পদ ব্যয় করে।””” করতে চাই, তবে শব্দটির ভিন্ন অর্থ বিবেচ্য । কোন কোন ভাষাতত্তববিদের মতে, শ্রেষ্ঠতর কিন্তু এই অর্থ গ্রহণ করা হলে তা কুরআনের সূরা হুজ্ুরাতের ১৩ নম্বর আয়াতের পরিপন্থী হয়ে যায়, যেখানে বলা হয়েছে যে, শ্রেষ্ঠত্ব নির্ভর করে. তাকওয়ার উপর। “হে মানুষ! আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরের সাথে পরিচিত হও। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সে-ই সর্বাধিক মর্ধদাবান যে মুস্তাকী। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সব কিছুর খবর রাখেন” টি আলোচ্য শব্দের অন্যান্য অর্থ. হল- সংরক্ষণ করা, আনুকূল্য প্রদান ইত্যাদি। এই ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে যে, ফিকহশাস্ত্রের আলোচনায় এরূপ অর্থ কেবল নারীর উপর বর্তায় না, নারী-পুরুষ উভয়ের উপরেই বর্তায়। এ যুক্তি থেকে ///.10907079071.00)
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।