আদর্শ সমাজগঠনে নারীর মতামত ও অধিকার ৯১ দুই : আমীরে মুআধিয়া ও আলী রা. এর মাঝে চলমান দ্বন্দ নির্মল করার লক্ষ্যে এক সালিসী বৈঠকের ব্যবস্থা করা হয়। আবদুল্লাহ ইবনে উমর রা. কেও দাওয়াত দেয়া হয়। তিনি বৈঠকে যাবেন কি না ইতস্ততবোধ করলেন। তাই স্বীয় বোন হাফসা রা. এর সাথে পরামর্শ করলেন। তিনি বললেন, শীঘ্রই চলে যাও। তোমার অনুপস্থিতিতে হুয়ত মুসলমানদ্ধের মাঝে অনৈক্যের সৃষ্টি হতে পারে ২৬ তিন : নবী স. ৬২৮ খ্রি. হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হবার পর যখন সাহাবাদেরকে নির্দেশ দিলেন- কুরবানী করতে, মাথার চুল কেটে ফেলতে, তখন একজন সাহাবীও স্বীয় স্থান হতে উঠলেন না। নবী স. এ কথাটি তিনবার উচ্চারণ করার পর উম্মে সালামা রা. এর তাবুতে প্রত্যাবর্তন করেন। তিনি তাঁকে পরামর্শ দিলেন এবং প্রস্তাব পেশ করেন যেন তিনি বাইরে গিয়ে কারো সাথে কোন কথা না বলে কুরবানীর পশু যবেহ করেন এবং মাথার চুল কেটে ফেলেন। নবী স. তাঁর এ পরামর্শ কার্যকর করার পর সাহাবা কিরাম কুরবানীর পশু যবেহ করেন এবং একে. অপরের মাথার চুল ছেটে ফেলেন।৩ চার : আয়িশা রা. প্রায় প্রতি বছরই হজ্জবরত পালন করতেন। হজ্জের মৌসুমে তাঁর তাঁবুর কাছে দেশ-বিদেশের অসংখ্য মানুষের ভীড় জমতো। কখনো কাবা গৃহের প্রশস্ত অঙ্গনে বা কখনো যমযমের ছাদের নীচে উপবেশন করে তিনি জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিতেন, পরামর্শ দিতেন, সুনির্দিষ্ট প্রস্তাব রাখতেন এবং সিদ্ধান্ত জানাতেন।২ পাঁচ : ইমাম আবৃ হানীফা র. এর. মতে, মহিলাগণ ফৌজদারী মোকদ্দমা ছাড়া অন্যান্য মোকাদ্দমায় “আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।* 81 ভ2৯২-৮৮৯৯ কিয়ামতের দিনে নারীকে জবাবদিহি করতে হবে। নবী স. বলেন নারী তার স্বামীর পরিবারবর্গ এবং স্তান-স্ভতির তত্বাবধায়ক, তাদের হক কতটুকু আদায় করা হয়েছে, কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে” ।* নারীকে ইসলাম সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে যথাযোগ্য সম্মান ও মর্যাদা দিয়েছে। মাতারূপে নারীকে ইসলাম যে উচ্চ মর্যাদা ও সম্মান দিয়েছে দুনিয়ার অপর কোন সম্মানের সাথেই তার তুলনা হতে পারে না। শরীআত যেহেতু সমাজে নারীর ভূমিকাকে গৌন করেনি এবং তাকে নির্লিত্ত জীবন অবলম্বনের কথাও বলেনি, বরং কুরআন ও সুন্নাহয় নারী ও পুরুষ উভয়কেই সমভাবে মূল্যায়ন করা হয়েছে। নারীরা স্বীয় মতামত প্রকাশ করবে, কোন মতকে গ্রহণ বা বর্জনের ঘোষণা দিতে পারবে এবং সরকার যদি সমাজে বিরাজমান সমস্যা নিরসনে . ব্যর্থ হয়, তাহলে তারাও সরকারের সমালোচনা করতে পারবে। এছাড়াও আল্লাহ //4.10907079071.00)
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।