-এরা এমন সাদেকীন- সত্যবাদী লোক যারা আল্লাহর সাথে কৃত তাদের আনুগত্য ও বন্দেগীর ওয়াদায়- পুরোপুরি একশ ভাগ “সাদেক' বা সত্যবাদী প্রমাণিত হয়েছেন। তারা জান্নাতের বদলায় আল্লাহর সাথে তাদের জান-মালের তিজারত করেছেন। আল্লাহ তাদের জান-মাল: কিনে নেয়ার পর আবার তাদের কাছে তা আমানত রেখেছেন। সেগুলোকে তারা আল্লাহর আমানত হিসেবে আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় ও ব্যবহার রুরেছেন এবং তাতে সামান্য পরিমাণও খেয়ানত করেননি। এদেরকে যুস্তাকীন বলার কারণ হচ্ছে এই যে, সাধারণ মুসলমানদের মতো এদের মধ্যে তাকওয়া সামান্য পরিমাণ আছে তা নয় বরং 'এরা আপাদমস্তক ঈমান ও তাকওয়ায় আবৃত। আল্লাহর হুকুমের পরিপন্থী কোনো কাজ করার ব্যাপারে এরা সদা সতর্ক। তা থেকে এরা হাজার কিলোমিটার দূরে অবস্থান করেন। এ এরা মুকাররবীন তথা নৈকট্য লাভকারী। কারণ এরা আল্লাহর গুণাবলী ও চারিত্র সৌন্দর্যে নিজেদেরকে সবচেয়ে বেশি সুসজ্জিত করেছেন। তীর ইবাদতে এবং তার প্রেমে এরা আকণ্ঠ'নিমছ্জিত। এক্ষেত্রে অন্য মুসলমানদের থেকে এরা অনেক দূর এগিয়ে গেছেন। এ জন্য আল্লাহ তাদেরকে নিজের বিশেষ নৈকট্য দান করেছেন এবং কুরআনে বলেছেন : ওয়াস্জুদ ওয়াকৃতারিব- ধসিজদা করো এবং নিকটবর্তী হয়ে যাও।' (সূরা আলাক : ১৯) এদেরকে হিযবুল্লাহ্ বলার কারণ হচ্ছে এই যে, আল্লাহ ও তার রসূলের সাথে এদের হার্দিক সম্পর্কে কোনো কৃত্রিমতা ও ভেজাল নেই এবং সবে সম্পর্ক একেবারে নিষ্কলুষ ও সরাসরি। আল্লাহ্ ও রসূলের সাথে নাফরমানিকারীরা তাদের ছেলেমেয়ে ভাইবোন আত্ীয়-স্বজন যেই হোক না কেন তাদের সাথে তারা কোনো সম্পর্ক রাখেন লা। তুমি কখনো আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী এমন দল পাবে না যারা ভালোবাসে আল্লাহ ও তার রসূলের বিরুদ্ধাচরণকারীদেরকে- এই বিরুদ্ধাচারীরা তাদের পিতা- পূত্র-ভাই বা পরিবারের লোকজন হলেও । এদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করে দিয়েছেন ঈমান এবং নিজের পক্ষ থেকে এক রূহ দান করে তাকে শক্তিশালী করেছেন। তিনি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তারা থাকবে চিরকাল । আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও আল্লাহর প্রতি সন্তষ্ট। এরাই আল্লাহর দল। জেনে রাখো আল্লাহর দলই সফলকাম হবে।' (সূরা মুজাদালা.: ২২) ///.10907079071.00)
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।