ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

বায়" সালাম বিমিয়োগ পদ্ধতি : একটি পর্যালোচনা ৭১ বায়' সালাম-এর শর্তাবলী বায়" সালাম পদ্ধতি বৈধ হওয়ার জন্য কতগুলো শর্ত রয়েছে, যার উল্লেখযোগ্য কয়েকটি হলো-২ ১. বায়" সালাম পদ্ধতিতে ক্রয়-িক্রয়ের সময় একটি লিখিত চুক্তি করতে হবে। এ _ ব্যাপারে আল কুরআনে এসেছে, “হে মুমিনগণ! যখন তোমরা কোন নির্দিষ্ট সময়ের জন্য খণের আদান-প্রদান কর, তখন তা লিপিবদ্ধ করে নাও.... 1৮২৬ ২. চুক্তি স্বাক্ষরের পর চুক্তি অনুসারে মালের সম্পূর্ণ মূল্য বিক্রেতাকে পরিশোধ করে দিতে হবে। তবে উল্লেখ থাকলে মালের সরবরাহ পরযায্রমেও গ্রহণ করা যাবে ৩. ুকতিগতরে পণ্যের নাম, পরিনাণ, শুণীগুণ, দাম, পরিশোধের সময় ও পদ্ধতি, পণ্য সরবরাহের সময়, স্থান ও ধরন ইত্যাদি সকল শর্ত সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। হাদীসে উল্লেখ আছে, আব্দুল্লাহ ইব্‌ন “আব্বাস রা. বলেন, রসূলুল্লাহ্‌ স. যখন হিজরত করে মদীনায় পৌছালেন তখন মদীনাবাসী দুই কিংবা তিন বছরের মেয়াদে অধিম বিভিন্ন ফল ক্রয়-বিক্রয় করত। রসূলুল্লাহ স. বলেন, কোন ব্যক্তি _অথিম ক্রয়-বিক্রয় করলে সে যেন নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওজনে এবং নির্দিষ্ট মেয়াদে বায়ে" 'সালাম করে ।”২৮ ৪. অহিম ক্রয়-বিক্রয় চুক্তির মেয়াদোভ্ীর্পের পূর্বে ক্রেতা বা বিক্রেতা কোন পক্ষই একক ভাবে চুক্তি বাতিল করতে পারবে না। হাদীসে এসেছে, ইৰৃন উমর রা. বলেন, রসূলুল্লাহ স. বলেছেন: ক্রেতা ও.বিক্রেতা প্রত্যেকেরই একে অপরের উপর (করন্-বিক্রয়) বাতিল করার এখ্তিয়ার আছে যতক্ষণ তারা একে অপরের থেকে আলাদা না হয় (তবে শর্তাধীনে ক্রয়-বিক্রয় হলে স্বতন্ত্র কথা)” ২৯ ৫. চুক্তিপত্রে ইসলামী, শরীআহ পরিপন্থী, কোন্‌ শর্তারোপ করা যাবে-না। হাদীসে. এসেছে, “আয়িশী রা. বলেন, বারীরা রা. আমার কাছে এসে বলল, আমি আমার -এমালিক, পক্ষের সাথে নয় উকিয়া দেয়ার শর্তে-মুকাতাবা (নিজের দাস-দাসীকে কোন কিছুর বিনিময়ে মুক্ত করার চুক্তিকে মুকাতাবা ৰলে) করেছি--প্রতি বছর যা থেকে. এক উকিয়া.(এক উকিয়া ৪০ দিরহামের সমপরিমাণ) করে দেয়া হবে। আপনি (এ ব্যাপারে) আমাকে সাহায্য করুন। আমি বললাম, যদি তোমার মালিক পক্ষ পছন্দ করে যে, আমি তাদের একবারেই তা পরিশোধ করব এবং তোমার ওয়ালা-এর অধিকার আমার হবে, তবে আমি তা করব। তখন বারীরা ///.109070790791.00]1)

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।