৭০ ইসলামী আইন-ও বিচার আয়াতটি পাঠ করে বৈধ হিসেবে দলীল পেশ করেছেন।১* আয়াতে দাইন শব্দটি আ'ম- যা অগ্রিম ক্রয়-বিক্রয় ও অন্যান্য, ক্রয়-বিক্রয়কেও অন্তর্তৃক্ত করে। ইব্ন আব্বাস রা. দাইন দ্বারা দাইনুস সালামকে বুঝিয়েছেন। এছাড়া অন্যত্র আল্লাহ্ তাআলা বলেন, “আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল করেছেন।”১৮ এ আয়াত দ্বারা নগদ বাকি ও অধম সকল প্রকার ক্রয়-বিক্রয়কে বুঝানো হয়েছে। আল হাদীস হাদীসে বায়' সালাম (4. ৮২) এর বৈধতার বিষয়ে একাধিক হাদীস বর্ণিত হয়েছে। তবে, এর জন্য পণ্যের গুণাগুণ, পরিমাণ ও মেয়াদ নির্দিষ্ট থাকতে হবে ।৯৯ ইব্ন আব্বাস রা. বলেন, রসূলুল্লাহ্ স. যখন মদীনায় পদার্পণ করেন, তখন মদীনাবাসীগণ দুই ও তিন বছর মেয়াদে বিভিন্ন প্রকার ফল অধিম প্রল্ম বিক্রয় করতো । তা দেখে রসূলুল্লাহ স. বলেন, “যে ব্যক্তি অধিম ক্রয় বিক্রয় করবে মে যেন নির্ধারিত পরিমাণ, নির্ধারিত ওজন এবং নির্ধারিত মেয়াদের জন্য তা-রুরে' ২০ আব্দুল্লাহ ইবৃন আবূ আওফ রা. বলেছেন, আমরা রসূলুল্লাহ স. এর যুগে এবং আবু বকর রা. ও উমর রা. এর যুগে অগ্রিম ক্রুয় বিক্রয় করতাম ।২ এবিষয়ে আরো বহু হাদীস রয়েছে। যেসব জিনিসের পরিমাণ, বৈশিষ্ট্য, অবস্থা, প্রকৃতি ও ধরন নির্ধারণ করা যায় সেগুলোর এবং খাদ্য শস্য, কাপড় ইত্যাদি বন্ত -বায়' সালাম বৈধ, তবে পণ্যের বিবরণ, পরিমাণ, গুণাগুণ পণ্য সরবরাহের তারিখ ইত্যাদি অবশ্যই উল্লেখ থাকতে হবে, যাতে পরবতী্তে বিতর্কের সৃষ্টি না হয়।১ হানাফী মালিকী ও হাম্বলী মাযহাবে নির্দিষ্ট পরিমাপ, হি হয়নি, তবে স্বল্প সময়ের জন্য অধিম ক্রয় বিক্রয়কে বৈধ বলা হয়েছে ।২৩ আল ইজমা বায় সালাম বৈধ হবার ব্যাপারে মুসলিম উম্মাহ একমত্য পোষণ করেছেন। কেননা এ পদ্ধতিতে ক্রয়-বিক্রয় করার ব্যাপারে মানুষের ব্যাপক প্রয়োজন রয়েছে। বিশেষ করে যারা কৃষিকাজ, ফলের বাগান ও এ ধরনের ব্যবসা করে তারা বায়" সালাম (8 ₹৮৯) এর মুখাপেক্ষী হয়। আর এ সকল পদ্ধতির ক্ষেত্রে অধিম ক্রয়-বিক্রয় ও বিনিয়োগ করা বৈধ। এ পদ্ধতি কিয়াসেরও বিরোধী নয়। যেহেতু এর মাধ্যমে মানুষের প্রভূত উপকার সাধিত হয়, তাই এ পদ্ধতি কিয়াস অনুমোদন করে ।২ মোটকথা, শরী“আতে এ পদ্ধতি সম্পূর্ণ বৈধ । ///.10907079071.00])
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।