ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে চুক্তি আইন : একটি পর্যালোচনা ৩৯ আল-কুরআনের এ আয়াতে ব্যবসায়িক লেনদেন সম্পর্কিত আইনের জরুরী মূলনীতি ব্যক্ত হয়েছে, যাকে চুক্তিনামাও বলা যেতে পারে। এরপর সাক্ষ্যবিধির বিশেষ ধারা উল্লেখিত হয়েছে । আজকাল লেখালেখির যুগ। লেখাই মুখের কথার স্থলাভিষিক্ত হয়ে গেছে। কিন্ত ১৪০০ বছুর পূর্বের ইতিহাস সাক্ষ্য দেয় তখন দুনিয়ার লব কাজ- কারবার ও ব্যবসা-বাণিজ্য মুখে মুখেই চলতো । লেখালেখি এবং দলীল-দতাকেজ তথা চুক্তিনামার কোন প্রচলন ছিল না । সর্বপ্রথম কুরআন পাক এ দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে, যা পূর্বোক্ত আয়াতে বিবৃত হয়েছে। উক্ত আয়াতে ব্যবসায়ী চুক্তির যে প্রধান দু'টি নীতিমালা বিবৃত হয়েছে তা হলো- এক. ধার-কর্জের লেন-দেনে দলীল-দস্তাবেজ লিপিবদ্ধ করা উচিত, যাতে ভুল ভ্রান্তি অথবা কোন পক্ষ থেকে অস্বীকৃতির কোন পরিস্থিতির উত্তব হলে তখন কাজে লাগে। দুই, ধার কর্জের ব্যাপারে মেয়াদ অবশ্যই নির্দিষ্ট করতে হবে। অনির্দিষ্ট সময়ের জন্য ধার-কর্জের লেন-দেন জায়েয নয়। এতে কলহ-বিবাদের বার উনুক্ত হয়। এ কারণেই ফিকহ্বিদগণ বলেছেন: মেয়াদ এমন নির্দিষ্ট করতে হবে, যাতে কোন রূপ অস্পষ্টতা না থাকে! মাস এবং দিম তারিখ নির্দিষ্ট করতে হবে। কোনরূপ অস্পষ্ট মেয়াদ, যেমন “ধানকাটার সময়" নির্ধারণ করা যাবে না। কেননা আবহাওয়ার পরিবর্তনে ধানকাটার সময় আগে-পিছে হয়ে যেতে পারে। যেহেতু সেযুগে লেখার ব্যাপক প্রচলন ছিল না এবং আজও ব্যাপক প্রচলনের পর পৃথিবীর অধিকাংশ লোক লেখা জানে না, তাই সম্ভাবনা ছিল যে, লেখক কিসের স্থলে:কি লিখে ফেলবে। ফলে কারো ক্ষতি এবং কারো লাভ হয়ে যাবে। এ সম্ভাবনার কারণেই অতঃপর বঙ্গা হয়েছে- ১ ৮৫ 01৩ ৮০৩ অর্থাৎ, “এটা জরুরী যে, তোমাদের মধ্যে কোন লেখক ন্যায়সঙ্গতভাবে লিখবে ।” এতে একদিকে নির্দেশ দেয়া হয়েছে যে, লেখক কোমো একপক্ষের লোক হতে পারবে- নাঃ বরং নিয়পেক্ষ হতে হবে যাতে কারো মনে সন্দেহ না থাকে । অপরদিকে লেখককে ন্যায়সঙ্গতভাবে লিখতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যের ক্ষণস্থায়ী উপকার করে নিজের চিরস্থায়ী ক্ষতি করা তার পক্ষে উচিত হবে না । এরপর লেখককে ফলা হয়েছে যে, আল্লাহ্‌ তাআলা তাকে লেখার বিদ্যা দান করেছেন। এর কৃতজ্ঞতা এই যে, সে লিখতে অস্বীকার করছে না।৫ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।