৩৮ ইসলামী আইন ও বিচার প্রসঙ্গে বলেন, আইনের ছারা বলবৎযোগ্য দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত যে সম্মতির দ্বারা একপক্ষ অন্য পক্ষের কার্য বা কার্য হতে বিরত থাকবার অধিকার লাভ করে থাকে তাকে চুক্তি বলে ।২ আইন শাস্ত্রে চুক্তি হলো ছ্বিমুখী লেনদেন। এই চুক্তি গ্রহণযোগ্য হতে হবে। তা সাধারণত চুক্তির সংশ্লিষ্ট উভয় পক্ষের মধ্যে একই বৈঠকে (অধিবেশন, মজলিস) অনুষ্ঠিত হয়ে থাকে । অন্যভাবে বলতে গেলে চুক্তি হওয়ার জন্যে দু'টি পক্ষের প্রয়োজন। একপক্ষ ঘোষণা করবে; অন্যপক্ষ তা গ্রহণ করবে। অর্থাৎ উভয়ের মতামত এক এবং ঘোষণাও একই বিষয়ের উপর হতে হবে, চুক্তির ছারা একটি বৈধ ফলের সৃষ্টি হবে। প্রস্তাব করা ও প্রস্তাব গ্রহণ চুক্তির শ্রেষ্ঠ উপাদান, যার অনুপস্থিতিতে চুক্তি হতে পারে না ।৩ চুক্তির পদ্ধতি মহানবী হযরত মুহাম্মদ স.-এর মদীনা জীবনের শেষ পর্যায়েই আর্থিক লেনদেনের চুক্তিসমূহ লিপিবদ্ধ করে রাখার গুরুতৃপূর্ণ বিধানাবলী প্রদত্ত হয়েছে।.এ বিষয়ে আল- কুরআনে নির্দেশ এসেছে- “হে মুমিনগণ! যখন তোমরা কোন নির্দিষ্ট সময়ের জন্যে খণের আদান প্রদান কর, তখন তা লিপিবদ্ধ করে নাও এবং তোমাদের মধ্যে কোন লেখক ন্যায়সঙ্গতভাবে তা লিখে দিবে; লেখক লিখতে অস্বীকার করবে না। আল্লাহ্ তাকে যেমন শিক্ষা দিয়েছেন, তার উচিত তা লিখে দেয়া । খণ গ্রহীতা যেন লেখার বিষয় বলে দেয় এবং সে যেন স্বীয় পালনকর্তা আল্লাহ্কে ভয় করে এবং লেখার মধ্যে বিদ্দু মাত্রও বেশ-কম না করে। অতঃপর খণগ্রহীতা যদি নির্বোধ হয় কিংবা দুর্বল হয় অথবা নিজে লেখার বিষয়বন্ত্ব বলে দিতে অক্ষম হয়, তবে তার .অভিভাবক ন্যায়সঙ্গতভাবে লিখবে । দু'জন সাক্ষী কর, তোমাদের পুরুষদের মধ্য থেকে। যদি দু'জন পুরুষ না হয়, তবে একজন পুরুষ ও দু'জন মহিলা । এঁ সাক্ষীদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ কর- যাতে একজন যদি ভুলে য়ায়, তবে একজন অন্যজনকে স্মরণ করিয়ে দেয়। যখন ডাকা হয়, তখন সাক্ষীদের অস্বীকার করা উচিত নয়। বিরক্ত হয়ো না, তা ছোট হোক কিংবা বড়, নির্দিষ্ট সময় পর্যস্ত। এ লিপিবন্ধকরণ আল্লাহ্র কাছে সুবিচারকে অধিক কায়েম রাখে, সাক্ষ্যকে অধিক সুসংহত রাখে 'এবং তোমাদের সন্দেহে পতিত না হওয়ার পক্ষে অধিক উপযুক্ত। কিন্ত যদি কারবার নগদ হয়, পরস্পর হাতে হাতে আদান-প্রদান কর, তবে তা না লিখলে তোমাদের প্রতি কোন অভিযোগ নেই। তোমরা ক্রয়-বিক্রয়ের সময় সাক্ষী রাখ। কোন লেখক ও সাক্ষী ক্ষতিগ্ৃস্ত করো না। যদি তোমারা এরূপ কর, তবে তা তোমাদের পক্ষে পাপের বিষয়। আল্লাহ্কে ভয় কর। তিনি তোমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ্ সব কিছু জানেন” ।* ///.10907079071.00)
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।