ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার বর্ষ ৭, সংখ্যা ২৫ জানুয়ারি-মার্চ : ২০১১. ০৮০৮০ ড. মোঃ মাসুদ আলম* . মুহাম্মদ জাহিদ ইসলাম"* [সারসংক্ষেপ : ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এতে রয়েছে মানবজীরনের সকল বিষয়ের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা । মানবজীবনের প্রতিটি বিভাগই কোন না কোন পর্যায়ে আইনের সাথে সংশ্লিষ্ট । ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সর্বোপরি জাতীয় ও আন্তর্জাতিক জীবনের বিভিন্ন আইনের মধ্যে “চুক্তি আইন' অন্যতম। চুক্তি আইনের মাধ্যমে দুই বা ততোধিক পক্ষ নির্বিঘ্নে কাঙ্কিত লক্ষ্য অর্জনের নিশ্চয়তা লাভ করে। চুক্তি আইন সম্পর্কে ইসলামের রয়েছে সুস্পষ্ট নীতিমালা । বক্ষ্যমাণ প্রবন্ধে চুক্তি আইনের পরিচয়, পদ্ধাতি, চুক্তির শর্তাবলী, চুক্তির বিষয়বন্ত, চুক্তির শ্রেণীবিভাগ, চুক্তি আইনে প্রতিনিধিতৃ, প্রতিনিধিত্ব সীমা, প্রতিনিধির ভূমিকা, ব্যবসায় প্রতিষ্ঠান বা এজেঙ্গী বাতিল, সিওরিটি বা গ্যারান্টি চুক্তি, খগ পরিশোধ চুক্তি ইত্যাদি সম্পর্কিত বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি আলোচনা করা হয়েছে || চুক্তি আইনের পরিচয় চুক্তি বাংলা শব্দ। এর শাব্দিক অর্থ- শর্ত। চুক্তির আরবি শব্দ আক্দ (২.1) যা ইংরেজীতে ব্যবহৃত কক্ট্রা্ট (0০7105০) শব্দের প্রতিরূপ। এর অর্থ সংযোগ বা বন্ধন। “আক্দ' শব্দটির উল্লেখ আল-কুরআনে রয়েছে। যেমন- আল্লাহ্‌ বলেন, “হে বিশ্বাসীগণ! তোমরা অঙ্গীকারসমূহ (ুক্তিসমূহ) পূর্ণ কর।” চুক্তি অর্থ-.একত্রীকরণ | চুক্তি করতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে মতৈক্যের প্রয়োজন হয়। তবে সেই মতৈক্য আইনের সাথে সামগ্রস্যপূর্ণ হতে হবে। আমাদের দেশে প্রচলিত ১৮৭২ সালের চুক্তি আইনের দুই(জ) ধারায় চুক্তির সংগা দেয়া হয়েছে এভাবে- আইন ছারা কার্যকর করা যায় এমন সম্মতিকে চুক্তি বলা হয়। (47 ৪ম ০00169৮16 6 18%/ 19 ৪ ০011080- ) স্যার উইলিয়াম: এ্যানসন, (11100 £07500) চুক্তির সংগা. * সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা *" প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ///.10907079071.00)

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।