ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

২৪ ইসলামী আইন ও-বিচার ৩. যাকাত তব নর জন রে না রর ব্যক্তিকে নিজের ও তার পরিবার-পরিজনকে সসভাবমুক্ত রাখা এবং আল্লাহর পথে ব্যয়ের জন্য নির্দেশ দিয়েছে। যে ব্যক্তি অসচ্ছল এবং যার মীরাসসূত্রে প্রাঞ্জ অর্থকড়ি নেই-যা দিয়ে সে তার চাহিদা মেটাতে পারে, সে তার সচ্ছল-স্বজনের -তত্বাবধানে থাকবে ।. তরে প্রত্যেক ব্যক্তির ভরণ-পোষণের দায়িত্বভার গ্রহণ করার মতো সচ্ছল আত্ীয়-স্বজন নাও থাকতে পারে- এমতাবস্থায় সেই অসহায় লোকটির অবস্থা কী হবে সে ব্যাপারে ইসলাম সুস্পষ্ট বিধান দিয়েছে। এ শ্রেণীর লোকদের জন্য রয়েছে ধনীদের সম্পদে সুনির্দিষ্ট হক আরু তা.হচ্ছে যাকাত" । আর যাকাতের প্রদানের লক্ষ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন। ফকীর ও মিসকীন হলো যাকাতের অর্থ ব্যয়ের প্রধান খাত মহানবী স. কোন কোন ক্ষেত্রে এ খাত দুটোর কথাই বিশেষভাবে উল্লেখ করেছেন। কারণ প্রথমত: এটিই উদ্দেশ্যে উদাহরণ স্বরূপ মহানবী স. মু'আয রা.-কে ইয়ামামে প্রেরণকালে যে নির্দেশ দিয়েছিলেন তা উল্লেখ করা যায়। তিনি তাঁকে বলেছিলেন- “তুমি ধনীদের নিকট থেকে যাকাত আদায় করে দরিদ্রদের মাঝে বিতরণ করবে” ।২৯ আল্লাহ রাষ্ত্রীয় পৃষ্ঠপোষকতায় দরিদ্র ও মিসকীনের অধিকারের নিশ্চয়তা প্রদান করেছেন। যাকাত ইসলামের তৃতীয় স্তন্ত বিধায় নামায ও যাকাতের অপরিহার্যতার ব্যাপারে কোন পার্থক্য করা হয়নি। আবদুল্লাহ ইবনে মাসউদ রা, বর্িত হাদীসে আছে “তোমরা নামায আদায় ও যাকাত প্রদানের ব্যাপারে আদিষ্ট হয়েছ। কাজেই যে ব্যক্তি যাকাত আদায় করল নাঁ, তার কোন নামায নেই” ।* যাকাতের মাধ্যমে মুশরিকদেরকে মুমিনদের থেকে পৃথক করা হয়েছে। কেননা কুরআন মাজীদে উল্লেখ আছে, “দুর্ভোগ মুশরিকদের জন্য, যারা যাকাত আদায় করে না এবং আখিরাতেও অবিশ্বাসী” | সম্পদ ক্রোক ও আর্থিক দণ্ড ছাড়ীও যাকাত অস্বীকারকারীর বিরুদ্ধে রাষ্ট্র যুদ্ধ ঘোষণা করতে পারে। খলিফা আবু বকর রা. বলেছিলেন, “আল্লাহর শপথ ! আমি তাদের (যাকাত অস্বীকারিকারী) বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করবো যারা নামাঘ ও যাকাতের মাঝে পার্থক্য করে, অথচ যাকাত মালের হক। আল্লাহর শপথ ! তারা যদি ' একটি 'ব্রশি দিতেও অস্বীকার করে যা তারা আল্লাহর রসূলকে দিতো, তাহলে আমি. তাদের বিরুদ্ধে যৃদ্ধ করবো” 1৬২ উপরোক্ত বর্ণনা থেকে যাকাত আদায়ের অপরিহার্ষতা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় ।' ০ //4.10907079071.00])

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।