বাংলাদেশে প্রতিবন্ধী অধিকার : আইনী প্রতিকারের সফলতা ও ব্যর্থতা ১৩১ অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক কমিশন “এসকাপের”" প্রতিবন্ধী বিষয়ক কর্মকাণ্ড উল্লেখ করা যেতে পারে। (ক) প্রতিবন্ধী বিষয়ক বিশ্ব কর্ম পরিকল্পনা ও প্রতিবন্ধী দশক (খ) শিশু অধিকার সনদের ২৩ নং ধারা (গ) এসকাপের প্রতিবন্ধী দশক ও ১২ দফা কর্মসূচি, ১৯৯৩ (ঘ) প্রতিবন্ধী বিষয়ক জাতিসংঘের ২২ দফা স্ট্যাপ্তার্ড রুলস ইসলামের দৃষ্টিতে প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তির অধিকার ১. সকল মানুষ সমান : আল্লাহর সৃষ্টি হিসেবে ধনী-দরিত্র, সক্ষম, অক্ষম নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষ ন্যায্য অধিকার লাভের অধিকারী । হাদীদে উল্লেখ আছে, “তোমাদের কেউ নিজের জন্য যা ভালো মনে করে তা তার তাইয়ের জন্য ভালো মনে না করলে ঈমানদার হতে পারবে না ।"৮ উপরোক্ত বাণী থেকে স্পষ্টভাবে প্রমানিত হয় যে, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ধনী, দরিদ্ধ, অক্ষম নির্বিশেষে সবার জন্য ইসলামের একই ধরণের ঘোষণা । অর্থাৎ, কোন ব্যক্তি নিজের জন্য যা ভালো মনে করে, তা অসহায় কিংবা সক্ষম নির্বিশেষে সকরের জন্য উত্তম বিবেচনা করবে। এ পর্যায়ে প্রতিবন্ধি অসহায় জনগোষ্ঠীকে কোন অবস্থায় তুচ্ছ জ্ঞান করবে না। ২. তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না : নারী বা পুরুষ হোক কেউ কাউকে তুচ্ছ জ্ঞান করবে না। কেননা কুরআন মাজীদে উল্লেখ আছে- “হে মুমিনগণ! কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে। কেননা, যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে । এবং কোন নারী অপর কোন নারীকেও যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস 'করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি । দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমানের পর মন্দনাম অতি মন্দ । যারা তাওবা করে না তরাই যালিম।** এই দীর্ঘ বর্ণনা থেকে বোঝা যায় যে, ইসলামের দৃষ্টিতে সব মানুষই সম্মানিত। ঠার্ট-বিদ্ধিপ, তুচ্ছ-তাচ্ছিল্যের উপনামে অভিহিত হওয়া থেকে রক্ষা পাওয়া মৌলিক মানবাধিকারের অর্তভুক্ত। আর তা হরণ করা হলে মানবাধিকারই হরণ করা হয়। মহানবী স. বলেছেন, “মুসলমান মুসলমানের ভাই । সে তার ভাইয়ের প্রতি যৃলুম করবে না, তাকে অপদস্থ করবে না, তাকে তুচ্ছ জ্ঞান করবে না। অতঃপর তিনি তার বুকের দিকে ইংগিত করে তিনবার বললেন, তাকওয়া এখানে । মুসলিম ভাইকে তুচ্ছ- ///.109070790791.00])
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।