১২৮ ইসলামী আইন ও বিচার বিভিন্ন বিষয়ভিত্তিক দিক নির্দেশনার রূপরেখা দেয়া হয়েছে। তার মধ্যে প্রতিবন্ধকতা প্রতিরোধ, সনাক্তকরণ, শিক্ষা, পুনর্বাসন, গবেষণা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণের জন্য বিভিন্ন জাতীয় কর্মকাণ্ডের ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্তৃক্ত রয়েছে। এছাড়া জাতীয় শিক্ষা নীতি কমিটি ১৯৯৭ এর প্রতিবেদনে প্রতিঘন্ধীদের বিশেষ শিক্ষা বিষয়ে সুপারিশ প্রদান করা হয়েছে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং দরিদ্ব, অসহায়, সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশু কিশোরদের শিক্ষা লাভের সহায়তা হিসেবে ২০০৭-২০০৮ অর্থ বছর থেকে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের উপবৃ্তি প্রদান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা করা হয়। বাংলাদেশের সরকার কর্তৃক স্বীকৃত সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এই কর্মসূচির আওতায় রয়েছে। জাতীয় পর্যায়ে এই কর্মসূচি শক্তিশালী ও যুগোপযোগী পরিবীক্ষণ ও তত্ত্বাবধান কমিটির অভাবে সুষ্ঠুভাবে পরিচালনা ও সফল বাস্তবায়ন হয়নি। ৩. জাতীয় শিশুনীতিতে প্রতিবন্ধী শিশুর অধিকার : বাংলাদেশের জাতীয় শিশুনীতি, ১৯৯৪ সংবিধানের মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং জাতিসংঘ শিশু অধিকার সনদের উপর ভিত্তি করে শিশুদের নিরাপত্তা, কল্যাণ নিশ্চিত করার উদ্দেশ্যে উটি প্রধান লক্ষ্য চিহ্নিত করা হয়েছে। এতে বলা হয়েছে, যে সকল শিশু শারীরিক -ও মানসিকভাবে প্রতিবন্ধী তাদের জন্য বিশেষ শিক্ষা, চিকিৎসা, আশ্রয়, যতু, প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শৈশবকালীন প্রতিবন্ধিতা প্রতিরোধকল্পে বিভিন্ন কর্মসূচি বিশেষ করে টিকাদানের মাধ্যমে পোলিও, মাইলাটিস, আয়োডিন বা ভিটামিন “এ' এর অভাবজনিত পঙ্গুতু নির্মূলকল্লে কর্মসূচির গ্রহণ করতে হবে। ৪. প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন : প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা সুরক্ষা, রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকান্ডে তাদের অংশগ্রহণ ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণের উদ্দেশ্যে 'প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১, প্রণয়ন করা হয়। এরপর ২০০৯ সালে প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১ সংশোধন করা হয়। এসব আইনে তাঁদের অধিকারের পাশাপাশি সামাজিক মর্যাদার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। কিন্তু শিক্ষার বিষয়টি সাধারণ শিশুদের থেকে পৃথক করায় এটি প্রমাণিত হয় তাদেরকে ভিন্ন সত্তা হিসেবে গণ্য করা হয়েছে। পরবরতীতে বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন, ২০১০ খেসড়া) দ্বারা বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১ রহিত করা হয়। নতুন এই আইন প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণের নিমিত্ত বিধান করার লক্ষে প্রণীত হয়। এই আইনের ৫০ ধারা অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তির প্রতি বৈষম্য বা নেতিবাচক প্রভাব বৈষম্য ও অপরাধ ///.109070790791.00])
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।