বাংলাদেশে প্রতিবন্ধী অধিকার : আইনী প্রতিকারের সফলতা ও ব্যর্থতা ১২৭ ১৭ অনুচেছদে উল্লেখ আছে, রাষ্ট্র একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যস্ত সকল শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য, সমাজের প্রয়োজনের সাথে শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করার জন্য এবং সেই.প্রয়োজন সিদ্ধ-করার উদ্দেশ্যে: যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছা প্রণোদিত-নাগরিক সৃষ্টির জন্য, আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।€ +নুচ্ছেদ ২০ এ বলা হয়েছে, কর্ম হইতেছে. কর্মক্ষম প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার, কর্তব্য ও সম্মানের বিষয় এবং “প্রত্যেকের কাছ থেকে যোগ্যতানুসারে ও প্রত্যেককে কর্মানুযায়ী”- এই নীতির ভিত্তিতে প্রত্যেকেই স্বীয় কর্মের জন্য- পারিশ্রমিক লাভ করিবেন। রাষ্ট্রী এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করিবেন, যেখানে সাধারণ নীতি হিসাবি কোন ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হইবেন না এবং যেখানে বুদ্ধি, বৃত্তিমূলক ও কায়িকসহ সকল প্রকার শ্রম সৃষ্টিধর্মী প্রয়াসের ও মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হইবে । এছাড়া ২৯ অনুচ্ছেদে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য: সুযোগের সমতা থাকিবে বলে সংবিধানে উল্লেখ আছে। এভাবে সংবিধানে সামগ্রিকভাবে সকল নাগরিকের মৌলিক অধিকার. ও সম-অধিকার এর নিশ্চয়তা বিধান করা হয়েছে। এমনকি ১৭ নং অনুচ্ছেদে উক্ত বিয়য়ে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেছে। সাংবিধানিক এই সকল আইনগত ভিত্তি ও নিশ্চয়তার. পরও দানিদ্ব, অব্যবস্থা এবং বিবিধ কারণে বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ৯.প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা : বাংলাদেশে প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা প্রনয়ণের মুল উপাদান হচ্ছে“সক্লের পূর্ণ অংশগ্রহণ ও সমসুযোগ নিশ্চিতকরণ” যা বাংলাদেশ সংবিধানে উল্লেখ আছে এবং প্রতিবন্ধিতা সংক্রান্ত রচিত আন্তর্জাতিক সিদ্ধান্ত ও ঘোষণ্াসমূহ যা বাংলাদেশ সরকার গ্রহণ করেছে। ১৯৯৫ সালের পূর্বে সরকারিভাবে বাংলাদেশে প্রতিবন্ধী বিষয়ক কোনো নীতিমালা ছিল না। প্রতিবন্ধীদের জীবন-যাপন, শিক্ষা, জীবনমান উন্নয়ন সংক্রান্ত বিষয়ে কোন স্মন্বয়ও ছিল না। ফলে প্রতিবন্ধীদের বিষয়টি, রাষ্ট্রীয় .এবং সরকারিভাবে খুবই উপেক্ষিত ও অবহেলিত অবস্থায় ছিল। সাধারণ জনসাধারণের মধ্যে এটি ছিল একটি অজানা বিষয়।. জনসাধারণের মধ্যে বিষয়টির. গুরুত্ব ও..প্রয়োজনীয়তা তুলে ধরে সর্বোপরি সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সচেতন করে গড়ে তোলার এবং প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়। ফলে বাংলাদেশে প্রতিবন্ধী শিশুর অধিকার বিষয়ক 'প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা, ১৯৯৫" প্রণয়ন করা হয়। নীতিমালাতে ///.109070790791.001)
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।