ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ ইসলামী আইন: বিচার ত্রীড়ামূলক কর্মকাণ্ডে সমান অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত। প্রতিবন্ধী ব্যক্তিদের সৃজনশীল, শিল্পীদুলভ ও বুদ্ধিবৃত্তিক সম্ভাবনা এবং শারীরিক বিকাশ ও তা ব্যবহারের সুযোগ প্রাপ্তি নিশ্চিত করতে মূলধারার সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় প্রতিবন্ধী ব্কিদের অংশগ্রহণ এবং প্রতিবন্ধিতা উপযোগী খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকা আয়োজন ও উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা জরুরী । ৮. সমাজ ভিত্তিক পুনর্বাসনের অধিকার : আমাদের দেশে প্রতিবন্ধী ব্যক্তিবর্গের নিজেদের ও তাদের পরিবারের পর্যাপ্ত খাঁদ্য, বন্ত্র ও বাসস্থান এবং জীবনযাপনের সন্তোষজনক মান ও ক্রমাগত উন্নয়ন নিশ্চিত করার কোন বাস্তব উপযোগী কার্যকর ব্যবস্থা নেই। সরকারের সকল সামাজিক সুরক্ষামূলক ও দারিদ্র্য দূরীকরণমূলক কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তিবর্গের, বিশেষ করে প্রতিবন্ধী নারী, শিশু এবং প্রবীণদের জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা থাকলেও তা বাস্তবায়ন করা হয় না। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন সমাজভিত্তিক পুনর্বাসনের কার্যক্রম ও প্রকল্প গ্রহণ করেছে। এক্ষেত্রে ৩টি সরকারি ও ১৬৫টির মতো বেসরকারি সংগঠন সরাসরি পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করছে। তবে প্রতিবন্ধী জনসংখ্যার তুলনায় তা মোটেও পর্যপ্ত নয়। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়ে আইনগত বিধান ১-সাংবিধানিক বিধান : বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের শিক্ষা লাভের সুযোগ একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। সংবিধানে সকল নাধরিকের স্বাস্থ্য করেছে। সংবিধানের ১৫,১৭,২০ এবং ২৯ অনুচ্ছেদে অন্যান্য মাগরিকের সাথে প্রতিবন্ধীদের সমান সুযোগ ও অধিকার প্রদানের বিষয়ে উল্লেখ করা হয়েছে। অনুচ্ছেদ ১৫ এ উদ্লেখ রয়েছে যে, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার রন্তগত ও সাংস্কৃতিক মানের দৃঢ় উন্নতি সাধন, যাহাতে নাগরিকদের জন্য অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও. চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার বিষয়সমূহ অর্জন নিশ্চিত করা যায়। সংবিধানের ১৫ (ঘে) অনুচ্ছেদে সুস্পষ্ট বলা হয়েছে যে, সামাজিক নিরাপত্তার অধিকার অর্থাৎ বেকারতৃ, ব্যাধি বা পঙ্গজনিত কিংবা বৈধব্য, মাতাপিতৃহীনতা বা বার্ধক্যজনিত কিংবা অনুরূপ পরিস্থিতিজনিত কারণে অভাব্স্ততার ক্ষেত্রে সরকারী সাহায্য লাভের অধিকার রয়েছে।৪ ///.10907079071.00)

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।