ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

বাংলাদেশে প্রতিবন্ধী অধিকার : আইনী প্রতিকারের সফলতা ও ব্যর্থতা ১২৫ ৪. প্রশিক্ষণ ও কর্মসংস্থান + বাংলাদেশে প্রায় ৬৩টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রশিক্ষণ কর্মসংস্থান সেবা দিয়ে আসছে। সমাজ সেবা অধিদপ্তর ২টি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে। সেখানে কাঠের কাজ, কৃষি খামার, যন্ত্রপাতি নির্মাণ ও মেরামতের কাজ, দর্জি কাজ ইত্যাদি দক্ষতার উপর ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক শিক্ষার্থীকে স্ব-কর্মসংস্থান করার মতো আর্থিক সাহায্য করা হয়। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনের জন্য ১৯৯৮ সাল থেকে সমাজসেবা অধিদপ্তর জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করে আসছে ।* কিন্তু আর্থিক সহায়তা অত্যন্ত সীমিত এবং প্রশিক্ষণ উপকরণসমূহ অনেক পুরানো । ৫.স্বাস্থ্যসৈবা : প্রতিবন্ধী ব্যক্তিবর্গের মানবাধিকার, আত্মমর্যাদা, স্বাধিকার এবং প্রতিবন্ধী ব্যক্তিবর্গের স্বাস্থ্য বীমা ও জীবন বীমারও ব্যবস্থা করা প্রয়োজন । তবেই এক্ষেত্রে বিদ্যমান বৈষম্য অনেকটা দূর হতে পারে। মানসিক স্বাস্থ্যজনিত প্রতিবন্ধী ব্যক্তিসহ প্রযোজ্য অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা খরচ সরকারিভাবে বহনের ব্যবস্থা করা উচিত। ৬. মুক্ত চলাচল ও প্রবেশগম্যতা : প্রতিবন্ধী ব্যক্তিগণ স্বাধীনভাবে জীবনযাপন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে পূর্ণ ও কার্যকরতাবে 'অংশখ্হণের অধিকারী হবে। “মুক্ত চলাচল' অর্থ রাস্তাঘাট, ফুটপাথ, ফুট-ওভারপাথ, সাধারণ পরিবহণ ও বাস টার্মিনাল, লঞ্চ, টার্মিনাল, বিমান বন্দর, গ্রন্থাগার, গণশৌচাগার, দুর্যোগকালীণ আশ্রয়কেন্দ্রসমূহ, সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থাৰ, বিনোদন ও খেলাধুলার স্থান, দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্র, পার্ক এবং জনগণের নিয়মিত যাতায়াতের সকল স্থান প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারোপযোগী করার মাধ্যমে দেশের সকল নাগরিকের মত প্রতিবন্ধী যোগীযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চিকিৎসা সেবা, ব্যাংকিং সেবা এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিগণ যেন সহজে দেশীয় বিভিন্ন মুদ্রার পার্থক্য নির্ণয় করতে পারে সে ৭. সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় অংশখহণ : প্রতিবন্ধী শিশুরা স্কুল-ভিত্তিক নিয়মিত কর্মকাগ্ডসহ সাধারণ খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিনোদন, অবকাশ ও ///.109070790791.00)

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।