ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ইমলামী আইন ও বিচার বর্ষ ৭, সংখ্যা ২৫ জানুয়ারি-মার্চ ₹২০১১ বাংলাদেশে প্রতিবন্ধী অধিকার : আইনী প্রতিকারের সফলতা ও ব্যর্থতা নাহিদ ফেরদৌসী" [সারসংক্ষেপ : বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী উন্নয়নশীল দেশসমূহের মোট জনসংখ্যার শতকরা ১০ শতাংশ মানুষ কোন না কোনভাবে 'প্রতিবন্ধী। তবে দরিদ্র ও উন্নয়নশীল দেশসমূহে এই হার আরো বেশি। বাংলাদেশ তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোর অন্যতম এ দেশের প্রায় দেড় কোটি মানুষ প্রতিবন্ধী অবস্থায় জীবন যাপন করে। প্রতিবন্ধী বা ব্যতিক্রমধর্মী এসব ব্যক্তি শিশুকাল থেকে শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে অন্যান্যদের থেকে আলাদা বিবেচিত হয়। প্রতিবন্ধিতার কারণে প্রতিবন্ধীরা বিদীরমান নাগরিক অধিকার ও সুবিধার্দি থেকে বঞ্চিত । তাই এসব শিশুর পেছনে বেশির ভাগ পরিবার শ্রম, মেধা ও অর্থ বিনিয়োগ করতেও -আগ্রহী হয়ে গুঠে না। প্রতিবন্ধীদের শিক্ষা, প্রশিক্ষণ ও পুর্নবাসনের যে সীমিত, ব্যবস্থা দেশে চালু রয়েছে তাও প্রয়োজনীয় দক্ষ জপশক্তি, শিক্ষা উপকরণ ও অন্যান্য সহায়ক সেবা এবং পিতামাতা ও সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণের অভাবে সুফল-বয়ে আনতে পারছে না। প্রতিবন্ধীদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদরূপে গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগেরও অভাব রয়েছে। তাই প্রবন্ধে দেখানোর চেষ্টা করা হয়েছে যে, কীভাবে প্রতিবন্ধীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা যায় 1] প্রতিবন্ধী প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন (খসড়া), ২০১০ এর ২ ধারায় 'প্রতিবন্ধিতা' বলতে যে কোন কারণে ঘটিত দীর্ঘমেয়াদী বা স্থায়ীভাবে. কোন ব্যক্তির শারীরিক বা..মানসিক বা বুদ্ধিগত বা বিকাশগত বা ইন্দ্রিয়গত- ক্ষতিগস্থতা বা প্রতিকূলতা, এবং উক্ত ব্যক্তির প্রতি দৃষ্টিভঙ্গি ও পরিবেশগত -বাধার পারস্পরিক প্রভাবকে বুঝাইবে, যার কারণে উক্ত ব্যক্তি সমতার ভিত্তিতে সমাজে পূর্ণ ও কার্যকর অংশগ্রহণ বাধাপ্রাপ্ত হন। পাশাপাশি তফসিল “ক' এ প্রতিবন্ধী ব্যক্তিগণের শারীরিক * সহকারী অধ্যাপক (আইন), এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর //4.10907079071.00])

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।