এরপর আসে ইসলামী সমাজের তৃতীয় স্তরটির কথা । এ স্তরটির সাথে সম্পৃক্ত ছিলেন অসংখ্য মুসলমান, যারা ইসলামী সমাজের বৃহত্তর অংশ। তাদের ওপর ছিল নফসে আম্মারার প্রচণ্ড চাপ। তাদের নফসে লাওয়ামাহ একদম মৃত না হলেও প্রভাবহীন হয়ে গিয়েছিল। এই.ধরনের লোকদের সংখ্যা প্রতি যুগে সবচেয়ে বেশি ছিল এবং থাকবে। ঈমান ও আমলের দিক থেকে এদের অবস্থান হবে বিভিন্ন পর্যায়ের । এদের একটি অংশ.নফসে আম্মারার কথায় চলে কিন্তু তাকে আল্লাহ-খোদা বানায় না। বরং ভারা-যে গুনাহগারের জীবন যাপন করছে এ অনুভূতি তাদের মনে জাগ্রত থাকে। আবার.এদের কিছু অংশ নফসে আম্মারার কাছে পরাস্ত হয়। এমনকি এক পর্যায়ে এসে তাদের গুনাহ ও সওয়াবের চিস্তা খুব কমই জাত থাকে। আবার একদল নফসে আম্মাবার কাছে "এমনভাবে পরাজিত হয় যে, তাকে প্রায় আল্লাহ-খোদার আসনে বসিয়ে দেয়। তার কথায় চলে ও ওঠাবসা করে। সাধারণভাবে এরা নিজেদের গুনাহের কারণে লজ্জা অনুভব করে. না। বরং গুনাহর্ চেতনা খতম হয়ে যায়। এই শেষোক্ত সমগ্র দলটিকে মহান আল্লাহ “যালিমুন লিনাফসিহী” অর্থাৎ নিজের প্রতি 'স্ুলুমকারী নামে অভিহিত করলেও আসলে এদের -এই শেষের অংশটিই প্রকৃতই যালিম। তারা নিজেরা স্বতস্ফর্তভীবে ইসলামী বিধিবিধানের পাবন্দী করবে এমনটি আশা করা যেতে পীরে না। তাই শক্তি ও আইন প্রয়োগ করে তাদের ইসলামের সীমানায় রাখার ইসলামী সমাজের এই তিনটি স্তরকে কুরআনে আল্লাহ এভাবে রর্ণনা করেছেন : “ছুম্মা আওরাছনাল কিতাবাল লাবীনাস্ তফাইনা মিন ইবাদিনা, ফামিন্হুম যা-লিমুন লিনাফসিহ, ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সা-বিকুম বিল খাইরাতে বিইযনিল্লাহ, যা-লিকা হুয়াল ফাদলুল কাবীর । “তারপর আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি মনোনীত করেছি তাদেরকে ///.10907079071.00)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।