ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ ইসলামী আইন ও বিচার - ভুলবশতঃ ৯০ শব্দটি ছেড়ে দিয়েছিরেন। সুতরাং যে মুজতাহিদ অতিরিক্ত শব্দটি পাননি, তিনি হাদীসের সঠিক বক্তব্য বুঝবেন না। -২ - ০59815 ম১13 0 : ০০১৩ ৬৪ ত৬॥ 090) “তিনটি বিষয়ে অশুভ লক্ষণ রয়েছে বাড়ি, নারী ও ঘোড়া । এমতাবস্থায় হাদীসটি অন্য একটি সহীহ হাদীস (... ৯১০১) হি সাংঘর্ষিক। অতঃপর এ বিষয়ে আয়েশা রা. বলেন, প্রথম হাদীসটির বাদ পড়া অংশ হলো, ২0958 ৯৩] ০2। ূ্‌ অর্থাৎ “জাহেলী যুগের লোকেরা বলতো: তিনটি বিষয়ে অশুভ লক্ষণ রয়েছে: বাড়ি, নারী ও ঘোড়া । চার. হাদীসের সঠিক উদ্দেশ্য আয়ত্ত না করায় পার্থক্য কখনো কখনো রসূলুল্লাহ স. এর বক্তব্যের যথার্থ উদ্দেশ্য সকলে সমভাবে আয়ত্ত না করায় মতামত প্রদানে সাময়িক পার্থক্য তৈরী হয়েছে। দৃষ্টান্ত-৩ ইবনে উমর রা. এর একটি হাদীস। তিনি বলেন, রসূলুল্লাহ স. বলেছেন : “মৃত ব্যক্তির পরিবার-পরিজন কান্নাকাটি করলে মৃত ব্যক্তিকে আযাব দেয়া হয়।” এ বক্তব্য শুনে আয়েশা রা. বললেন, এটা ইবনে উমরের ধারণা প্রসৃত কথা। রসূলুল্লাহ স. এর বক্তব্যের উদ্দেশ্য ও স্থানকাল তিনি আয়ত্ত করে রাখেননি । প্রকৃত ঘটনা হচ্ছে, একবার রসূলুল্লাহ স. জনৈক ইহুদী মহিলার কবরের পাশ দিয়ে অতিক্রমকালে দেখলেন, মৃতের আপনজনেরা তার জন্য মাতম করছে। তিনি তখন বললেন : “এরা এখানে তার জন্য কান্নাকাটি করছে, অথচ কবরে তার আযাব হচ্ছে।" ইবনে উমর রা. মনে করেছিলেন, কান্নাকাটির কারণে মৃতের আযাব হয়েছে এবং বিষয়টি সাধারণভাবে সকল মৃতের জন্য প্রযোজ্য । অথচ রসূলুল্লাহ স. এর বক্তব্য ছিল উক্ত ইহুদী মহিলার জন্য নির্দিষ্ট এবং তিনি কান্নাকাটিকে আযাবের কারণ হিসাবে উল্লেখ করেননি। উল্লেখিত হাদীসটি সহীহ হওয়া সত্বেও সঠিক উদ্দেশ্য অনুধাবন না করায় মতপার্থক্যের সৃষ্টি হয়েছে। পচ, প্রেক্ষাপট উল্লেখ না করে হাদীস বর্ণনা করা যেমন উরায়না গোত্রের অভিযুক্তদের হাত-পা কেটে দেয়া ও চক্ষু উপড়ে ফেলার নির্দেশ সম্বলিত নবী করীম ///.10907079071.00])

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।