মুজতাহিদগণের্র মতপার্থক্য : একটি পর্যালোচনা ১০৫ গ্রহণ করা হতো না। অর্থাৎ. কেবল মুজতাহিদকেই ফকীহ বলা হতো। এ ছিল মুসলমানদের প্রথম তিন চারশো বছরের ফিকহচর্চা । মুসলিম চিন্তাবিদ, ফকীহ ও মুজতাহিদগণ আল্লাহর বিধানের আওতায় জ্ঞান চর্চা করে কর্ডোভা থেকে কাশগড় এবং তাসখন্দ থেকে কান্দাহার-মূলতান পর্যস্ত এক বিশাল জ্ঞানবৃত্তিক বলয় তৈরি করেন। এ সমগ্র বলয়ে চিন্তার স্বাধীনতার সাথে সাথে নিষ্ঠা ও আন্তরিকতাও একটি মূলশক্তি হিসাবে সর্বদা সক্রিয় ছিল। যখনই নিষ্ঠায় ঘাটতি দেখা দিয়েছে তখনই চিত্ত 1 স্বাধীনতা ও ব্যাহত হয়েছে। খিলাফতে রাশেদার পর 'এমন সব লোক মুসলিম সাম্রাজ্যের কর্ণধার হলেন যারা প্রকৃতপক্ষে এর যোগ্য ও হকদার ছিলেন না এবং একই সাথে যুগসমস্যার ব্যাপারে ফতওয়া প্রদান ও পূর্ণ দীনী ইলমের অধিকারীও ছিলেন না। তাই পদে পদে তাদেরকে ফকীহগণের ঘারস্থ হতে হতো। ফকীহ ও আলিমগণ শাসকদের এড়িয়ে চলতে চাইতেন। অনেকে তাদের দরবারে যেতে অস্বীকার করেছেন, যেমনটি আবু হানিফা, আহমাদ ইবনে হাম্বলসহ বড় বড় মুজতাহিদদের ক্ষেত্রে ঘটেছে। অথচ শাসকরা তাদের দ্বারে দ্বারে ধর্ণা দিতেন। ফলে একদল লোক মর্যাদা ও ক্ষমতার নাগাল পাওয়ার লক্ষে ইলম অর্জনে তৎপর হলো। এরপর থেকে একদল আলিম শাসকগোষ্ঠীর পেছনে চলতে আরপ্ত করে। এভাবে ইলম ও স্বাধীন জ্ঞানচর্চা মারাত্মকভাবে ব্যাহত হয়। ওলামা ও ফকীহগণের একটি দল এরপরও ক্ষমতার নৈকট্য এড়িয়ে চলে প্রশাসনিক প্রভাবমুক্ত স্বাধীন জ্ঞানচর্চার ধারা সমুন্নত রাখেন। তীদের প্রচেষ্টায় ইসলামী জ্ঞানচর্চা পরবর্তীতেও আল্লাহর বিধানের আওতাধীন থেকেছে। অবশ্য শাসকদের প্ররোচনায় ক্ষমতার নৈকট্য প্রত্যাশী ওলামায়ে কিরাম দীনের যুগোপযোগী ধারা সৃষ্টি করার পরিবর্তে জ্ঞানচর্গাকে মাসায়েল ভিত্তিক বিরোধ ও বিতর্কের চারণভূমিতে পরিণত করেন। এই বিতর্কের ক্ষেত্রে তারা বিশেষ করে ইমাম আবু হানিফা ও ইমাম শাফেয়ীর বিরোধমূলক মাসায়েল নিয়ে বেশি নাড়াচাড়া করেন। এই বিরোধ ও বিতর্ককে কেন্দ্র করে তারা অসংখ্য গ্রন্থ রচনা ও মাসায়েল ইসতিম্বাত করেন । এভাবে চলতে থাকার.পর ধীরে ধীরে ইজতিহাদ ও নতুন উত্ভীবনে যেমন ভাটা পড়তে থাকে তেমনি তাকলীদ ও বিশেষ ব্যক্তির রায় ও মাযহাব অনুসরণ করার প্রবণতা বাড়তে থাকে। কালক্রমে বিশেষ বিশেষ মুজতাহিদ ইমাম ও তার নামে প্রচলিত মাযহাবের তাকলীদ সমগ্র মিল্লাতের উপর নিশ্চিন্ততা ও নির্ভরতা অনুভব করতে থাকে । এমনকি কেউ কেউ ইজতিহাদের দরজা বর্তমানে বন্ধ নাকি উনুক্ত এ 'নিয়ে অনাবশ্যক ///.10907079091.00)
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।