ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

১০৪ ইসলামী আইন ওরিচার - যধ্যে বিভক্ত চিন্তাগোষ্ঠীসমূহ. (9০11০০] ০: 07090817) কে বুঝতে মাযহাব শব্দটি ব্যবহৃত হয়। হিজরী তৃতীয় শতক পর্যন্ত মাযহাবের ধারণা মুসলমানদের মধ্যে পরিচিত ছিল না এবং চতুর্থ হিজরী শতকের পূর্বে মুসলমানগণ নির্দিষ্ট কোন এক ব্যক্তির রায় ও অভিমত মেনে চলার ব্যাপারে একমত হয়নি। হিজরী প্রথম ও দ্বিতীয় শতকে তারা কোম বিশেষ ব্যক্তির কথা বা রায় উদ্ধৃত করতেন না। কোন ব্যক্তির. মতায়তের ভিত্তিতে ফওতয়াও দিতেন না। কোন বিশেষ ব্যক্তির ফিকহী রায়ের ভিত্তিতে ফিকহের বুনিয়াদ রাখতেন না। উনবিংশ শতকের শ্রেষ্ঠ মনীবী শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দিহলভী তার বিখ্যাত 'হজ্জাতুল্লাহিল বালিগা' গ্রন্থে চতুর্থ হিজরী শতকের পূর্বে ও পরে মুসলমানদের অবস্থা বর্ণনা প্রসঙ্গে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। তাঁর মতে, এই দুই শতকে ব্যক্তি বিশেষের অনুকরণের কথা কেউ চিন্তাই করেনি। হাদীস বিশারাদগণের কাছে ছিল অসংখ্য সহীহ হাদীস ও সাহাবায়ে কিরামের “আছার' তথা তাদের কথা ও কার্যক্রম । এসবের ভিত্তিতে তাঁরা ফতওয়া দিতেন। এমন সব সহীহ হাদীস ও আছার তাদের কাছে ছিল যেগুলোর উপর সাহাবায়ে কিরামও আমল করে গেছেন। জমহুর সাহাবা ও তাবেঈগণের এমন সব বাণী ও রায় তাদের কাছে ছিল যার বিরোধিতা করা মোটেই উত্তম ও প্রশংসনীয় কাজ বলে বিবেচিত হতো না। যদি কোথাও হাদীসের মধ্যে বৈপরীত্য ও অগ্রাধিকার দেয়ার কারণ সুস্পষ্ট না হতো অথবা কোন বিষয়ের সমাধানে তাদের অন্তর নিশ্চিন্ত না হতো তাহলে সেক্ষেত্রে তারা ফকীহগণের মধ্য থেকে কোনো একজনের সমাধান গ্রহণ করতেন। যদি সংশ্লিষ্ট বিষয়ে ফকীহদের দুই বা একাধিক অভিমত দেখতেন তাহলেতাদের মধ্য থেকে যাকে বেশি নির্ভরযোগ্য পেতেন তার অভিমত গ্রহণ করতেন। তবে তাদের একটি দল কোনো একটি বিষয়ে সুস্পষ্ট সমাধান না পেলে পূর্ববর্তী কোনো নির্দিষ্ট ফকীহ এর যুক্তির ব্যাখ্যা-বিশ্রেষণ করতেন এবং তা থেকে সমস্যার সমাধান নির্ণয় করতেন। তাদেরকে বলা হতো “আহলুত তাখরীজ'। তারা বিশেষ কোনো ইমাম বা ফকীহ'র অভিমতের ভিত্তিতে ইজতিহাদ করতেন। এ কারণে তাদেরকে বিশেষ মাযহাবের অনুসারী বলে উদ্ধৃত করা হতো। কাউকে হানাফী, কাউকে শীফিঈ, কাউকে মালিকী ইত্যাদি। যেযন ইমাম নাসায়ী ও ইমাম বায়হাকীকে ইমাম শাফেয়ীর অনুসারী বলা হতো। সে সময় মুজতাহিদ ছাড়া কাউকে কাধী নিয়োগ করা হতো না এবং কারো ফতওয়াও ///.10907079071.00)

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।