মুজতাহিদগণের মতপার্থক্য : একটি পর্যালোচনা ১০৩ যুগে বিভিন্ন দেশ জয় ও নানাপ্রকার সামাজিক সংশ্লিষ্টতার কারণে মুসলিম বিশ্বের নতুন নতুন সমস্যা দেখা দিতে থাকে । এ সমস্যার সমাধানকল্পে আরো দু'টি উপায় অবলম্বিত হয়। তাহলো সাহাবায়ে কিরামের সম্মিলিত সিদ্ধান্ত ইজমা) এবং বিশিষ্ট সাহাবায়ে কিরামের ব্যক্তিগত ইজতিহাদপ্রসূত মতামত. একে কিয়াসের ভিত্তি বলা হয়। পরবর্তীতে এটিই ইসলামী আইনের চতুর্থ উৎস হিসাবে স্বীকৃতি লাভ করে। ফতওয়াদানকারী সাহাবীদের মধ্যে উমর ইবনুল খাত্তাব, আলী, যায়েদ ইবনে সাবিত, উম্মূল মুমিনীন আয়েশা, আবদুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুয়ায ইবনে জাবাল ও আবুল্লাহ ইবনে মাসউদ রা. অন্যতম, সাহাবায়ে কিরামের পর তাবিঈদের যুগ। তারা কুরআন ও হাদীসের জ্ঞান সরাসরি সাহাবায়ে কিরামের নিকট থেকেই সংগ্রহ করেছেন। প্রয়োজন ও পরিস্থিতির আলোরে তীরাও সাহাবায়ে কিরামের ন্যায় চিন্তা-গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হতেন। শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস দিহলভী বলেন, সাঈদ ইবনে মুসাইয়িব ও ইবরাহীম আন-নাখই র. প্রমুখ বিশেষজ্ঞ তাবিঈ ফিকহের কিছু উসূল (মূলনীতি) অনুসরণ করতেন।..এ যুগে মুসলিম বিশ্বে দু'টি চিন্তাগোষ্ঠীর (9০০০1 ০ 00883) উন্মেষ ঘটে । একটি ছিল হিজায বা আরব উপস্বীপকেন্দ্রিক যারা ফিকহী ইজতিহাদের ক্ষেত্রে কুরআন ও সুন্নাহ'র মূল নস (02) কে প্রাধান্য দিতেন। অপরটি ছিল ইরাককেন্দ্রিক, যেখানে কুরআন সুন্নাহর পাশাপাশি ব্যাপকভাবে বুদ্ধিবৃত্তিক যুক্তির আশ্রয় নেয়া হতো। খলিফা উমর ইবনে আব্দুল আবীযের শীাসনামলকে তাবে-তাবিঈন যুগের সূচনা হিসাবে গণ্য করা হয়। উল্লেখ্য যে,. ইতঃপূর্বে কুরআন ছাড়া. হাদীস ও.ফিকহের উপর বিশেষ কোন গ্রহ লিপিবদ্ধ হয়নি। এ যুগে খলিফা উমর ইবনে আব্দুল আবীষের নির্দেশে রসূলুল্লাহ স. এর হাদীস, সাহাবায়ে কিরাম ও তাবিঈনের ফতওয়া ব্যেক্তিগত অভিমত যৌথভাবে) লিপিবদ্ধ করার কাজ আরম্ভ হয়। এ যুগটি কুরআন-সুন্নাহ ও ফিকহ বিষয়ক গবেষণা ও সংকলনের ক্ষেত্রে উন্নতির সাক্ষ্য বহন করে। এ যুগের শেষ দিকে স্বতন্ত্র ফিকহী মাযহাবের আত্মপ্রকাশ ঘটতে শুরু করে। বড় বড় ইমাম বিভিন্ন মাযহাবের সুজতাহিদ ও আহনুত তারজীহগণ এ সময় 'ইলমুল ফিকহ' চর্চা ও গবেষণায় অসামান্য অবদান রাখেন। : মাহ্যাবের প্রেক্ষাপট ও তার বিকাশ আরবী মাযহাব (০৯১০) শব্দের অর্থ-মত, মতবাদ, শিক্ষা, 901001, 071000%5 ইত্যাদি। কুরআন ও সুন্নাহ হতে বিধান উদ্ভাবনে মতভেদ থেকে সৃষ্ট মুসলমানদের ///.109070790791.00])
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।