ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৫) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাস়ী আইন ও বিচার বর্ষ ৭, সংখ্যা ২৫ জানুয়ারি-মার্চ : ২০১১. মুজতাহিদগণের মতপার্থক্য : একটি পর্যালোচনা মুহাম্মদ নাজমূল হুদা সোহেল" [সারসংক্ষেপ : সাহাবায়ে কিরামের যুগ থেকে ইজতিহাদী বিষয়ে মতপার্থক্য ছিল। এই মতপার্থক্য কখনো মুজতাহিদগণের ব্যক্তিগত ইচ্ছা ও খামখেয়ালীর কারণে সৃষ্টি হয়নি। বরং এর ভিত্তি হলো কুরআন, সুন্নাহ ও সাহাবায়ে কিরামের আছার। ইসলাম মানবজাতির জন্য একটি সার্বজনীন জীবন কাঠামো নির্ধারণ করে দিয়েছে। জীবনের নতুন নতুন বিষয়ে মুজতাহিদগণের গবেষণা এই কাঠামোর অধীন। আর বিধান উদ্ভাবনে মুজতাহিদগণের মতপার্থক্য ইসলামের জন্য ক্ষতিকর নয়; বরং কোনো কোনো ক্ষেত্রে তা শরীয়তের অনুসরণকে সহজতর করে দেয়। সত্যনিষ্ঠ মুজতাহিদগণ কখনোই ইজতিহাদকে গৌড়ামী ও বিবাদ-বিসম্বাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করেননি। যদি ভিন্ন কোনো মতও সত্য বলে প্রতিভাত হতো সেটি তীরা গ্রহণ করে নিতেন। ইসলামী আইন মানব প্রকৃতির সাথে সংগতিপূর্ণ । এটি সকল যুগের প্রয়োজনকে আল্লাহর বিধানের ছাচে ধারণ করে নিতে সক্ষম. তাই শরীয়তের আনুষঙ্গিক বিষয়ে চিন্তা -ও গবেষণার মাধ্যমে বিধান উদ্ভাবনের ক্ষেত্রে সযকালীন মুজতাহিদগণের বিরাট দায়িত্ব রয়েছে। তবে লক্ষ রাখতে হবে, এক্ষেত্রে সৃষ্ট অতপার্থক্যের কারণে সংকীর্ণ তার যেন আমাদের সত্যনিষ্ঠা ও উদার চিস্তাকে চেপে রাখতে না পারে। বক্ষ্যমাণ প্রবন্ধে মতপার্থক্যের এই প্রক্রিয়াকে যৌক্তিক ও স্বাভাবিক হিসেবে প্রমাণ করা হয়েছে। তাই অত্র প্রবন্ধে ফিকহ এর পরিচয়, ফিকহ চর্চার ক্রমবিকাশ, মাযহাবের প্রেক্ষাপট ও তার বিকাশ, প্রসিদ্ধ মাযহাবসমূহ ও স্বতন্ত্র গবেষণা মূলনীতি, ফকীগণের মতপার্থক্যের কারণ ইত্যাদি বিষয় আলোচনা করা হবে ॥] ফিকহ-এর পরিচয় আভিধানিক অর্থ : ফিকহ" শব্দটি আরবী । সাধারণ অর্থ 8 বুঝ, হৃদয়ঙ্গম, উপলব্ধি, অনুধাবন ইত্যাদি । আল-কামূস ও আল-মিসবাহুল মুনীর অভিধানে এরূপ অর্থই করা * শিক্ষার্থী, কিং সউদ বিশ্ববিদ্যালয়, রিয়াদ, সৌদী আরব ///.10907079071.001)

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।