পড়া যেতে পারে না। এ অবস্থায় স্বাভাবিক বুদ্ধি-জ্ঞান বিলুপ্ত হয়ে যায় এবং নামাযে বিপরীত আচরণ করার সম্ভাবনা সৃষ্টি হয়। এরপর যখন মানসিকতা পুরোপুরি মদের বিপরীত দিকে চলে যায় তখন মদকে পুরোপুরি হারাম ঘোষণা করা হয় । ফলে মদ হারাম ঘোষণার পর একজনের মনও মদের প্রতি আকৃষ্ট হয়নি। এমনকি যে মজলিসে মদের ফোয়ারা ছুটছিল মদ হারাম হবার ঘোষণা শুনেই সবাই মদের পেয়ালা ছুঁড়ে ফেলে দিয়েছিল। মদের পিপা উলটে ও ভেঙে ফেলে দিয়েছিল। যারা পেয়ালা মুখে ঢেলে দিয়েছিল ওই তরল পদার্থ আর তাদের গলার নিচে নামেনি। আর যাদের পেটে চলে গিয়েছিল তারা গলার নালিতে হাত ঢুকিয়ে সবটুকু বমূন করে বাইরে বের করে না আনা পর্যন্ত ক্ষান্ত হয়নি। | রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তর্বাবধানে এ সমাজ বন্ধনটি এতই শক্তিশালী হয়ে উঠেছিল. যে, একবার তায়েফ থেকে একটি প্রতিনিধি দল এলো ইসলাম করুল করার জন্য। নবী সাল্লাল্লাহু. আলাইহি ওয়া সাল্লাম তাদের সামনে চারটি কথা পেশ.করলেন। এক, নিয়মিত নামায পড়তে হবে দুই, মদ পরিত্যাগ করতে হবে। তিন, যাকাত দিতে হবে। চার, রমযান মাসে রোযা রাখতে হবে। প্রতিনিধি দলের লোকেরা বললো, যখন কোনো বিষয়ের ব্যবস্থাপনা হয়, শর্তগুলো ,একতরফা হয় না। কাজেই আধা-আধি ব্যবস্থা গ্রহণ করা হোক। নবী স. মেনে নিলেন। তিনি বললেন, ইসলাম গ্রহণ করার পর প্রথম দু'টি শর্ত তোমাদের. অবশ্যই পূর্ণ করতে হবে। তারা এটা মেনে নিল এবং ইসলাম গ্রহণ করে নিজেদের এলাকায় ফিরে গেল। সাহাবাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন, এটা আপনি কেন কয়লেন? জবাব দিলেন, নামায পড়া ও মদপান না কয়া এ দুটি তো ইসলাম গ্রহণের সাথে সাথেই তাদের জন্য অপরিহার্য হয়ে যাবে। আর যাকাত দিতে হবে এক বছর পর। এই সঙ্গে রোযা রাখতে হবে রমযান মাস এলে । ততদিনে মুসলমানদের সমাজব্যবস্থার মধ্যে অবস্থান করে তারা এমন পর্যায়ে পৌছে যাবে যার ফলে বাকি দুটি শর্ত স্স্ফূর্তভাবে পালনে অভ্যস্ত হয়ে পড়বে । এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামী সমাজের প্রাথমিক কাঠামোগুলো নির্মাণ করে চলেছিলেন। ///.10907079071.00)
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.