হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ ৯৭ (রাঃ)এর আলোচনা হইবে তখন ইনসাফেরও আলোচনা হইবে। আর যখন ইনসাফের কথা আলোচনা হইবে তখন আল্লাহর কথাও আলোচনা হইবে। (আর আল্লাহর কথা আলোচনাই যিকির।) হযরত আয়েশা (রাঃ) বলিয়াছেন, তোমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরূদ পাঠ ও হযরত ওমর (রাঃ)এর আলোচনার দ্বারা তোমাদের মজলিসগুলিকে সজ্জিত কর। যিকিরের প্রভাব ও উহার হাকীকত হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, এক ব্যক্তি বলিল, ' ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর ওলী ও দোস্ত কাহারা? তিনি বলিলেন, যাহাদেরকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়। হযরত হানযালা (রাঃ) ও হযরত আবু হোরায়রা (রাঃ)এর ঘটনা হযরত হানযালা কাতেব উসাইদী (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখকদের একজন ছিলেন। তিনি বলেন, আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট জান্নাত ও জাহান্নামের এমনভাবে আলোচনা করিলেন যেন আমরা জান্নাত ও জাহান্নামকে স্বচক্ষে দেখিতেছি। তারপর আমি উঠিয়া স্ত্রী-পুত্রদের নিকট চলিয়া গেলাম এবং তাহাদের সহিত হাসি-খেলায় লিপ্ত হইয়া গেলাম! পরক্ষণেই (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থাকাকালীন দুনিয়াকে ভুলিয়া গিয়া জান্নাত ও জাহান্নাম চোখের সামনে ভাসিয়া উঠার) যেই অবস্থা হইয়াছিল উহার কথা মনে হইল। অতঃপর জান্নাত ও জাহান্নামের উপর ঈমান আনয়নের বর্ণনায় উল্লেখিত সম্পূর্ণ হাদীস উল্লেখ করিয়াছেন। উক্ত হাদীসের শেষে আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, হে হানযালা ! আমার নিকট তোমার যে অবস্থা হইয়া থাকে তাহা যদি তোমার পরিবারের নিকট লন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।