হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ ৯৫ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলিয়াছেন, যদি তোমরা আমার গুনাহসমূহ জানিতে তবে দুই ব্যক্তিও আমার পিছনে চলিতে না। এবং আমার মাথায় তোমরা মাটি দিতে! আর আল্লাহ তায়ালা যদি আমার গুনাহসমূহ হইতে একটি গুনাহও মাফ করিয়া দেন আর আমাকে (আবদুল্লাহ ইবনে মাসউদের পরিবর্তে) আবদুল্লাহ ইবনে রাওছাহ (অর্থাৎ গোবরের বেটা আবদুল্লাহ) বলিয়া ডাকা হয় তবে ইহাতেও আমি রাজী আছি। হযরত আবু হোরায়রা (রাঃ) ও হযরত বারা (রাঃ)এর উক্তি হযরত আবু হোরায়রা (রাঃ) বলিয়াছেন, আমি প্রত্যহ বার হাজার বার তওবা ও ইত্তেগফার করি। আর ইহা আমার (গনাহের) ঝচণ পরিমাণ। অথবা বলিয়াছেন, তাহার (অর্থাৎ আল্লাহর) আমার উপর খ্চণ পরিমাণ। অপর এক রেওয়ায়াতে আছে, ইহা আমার গুনাহ পরিমাণ। এক ব্যক্তি হযরত বারা (রাঃ)কে জিজ্ঞাসা করিল, হে আবু উমারাহ ! HLM অর্থ ৪ ‘নিজের হাতে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলিও না!’ ইহার দ্বারা কি সেই ব্যক্তি উদ্দেশ্য, যে দুশমনের সহিত যুদ্ধ করিতে করিতে শহীদ হইয়া যায়? তিনি বলিলেন, না, বরং এই আয়াতের উদ্দেশ্য এঁ ব্যক্তি, যে গুনাহ করে আর বলে, আল্লাহ তাহাকে মাফ করিবেন না। কোন্ আমল যিকিরের মধ্যে শামিল হযরত আবু দারদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কেয়ামতের দিন আল্লাহ তায়ালা কোন কোন কাওমকে হাশরের ময়দানে এইভাবে উঠাইবেন যে, তাহাদের চেহারায় মূর চমকাইতে থাকিবে। তাহারা মোতির মিল্বারে উপবিষ্ট থাকিবে। লোকেরা তাহাদেরকে দেখিয়া ঈর্ষা করিবে। তাহারা নবীও হইবে না, শহীদও হইবে না। একজন গ্রীম্যলোক হাটু গাড়িয়া বসিয়া আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ! তাহাদের অবস্থা বর্ণনা করিয়া দিন, যাহাতে আমরা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।