৯০ হায়াতুস্ সাহাবাহ্ রাঃ)-৫ দরূদ শরীফ সম্পর্কে হযরত আবু বকর (রাঃ) ও হযরত ওমর (রাঃ)এর উক্তি হযরত আবু বকর (রাঃ) বলিয়াছেন, পানি যেমন আগুনকে উহা অপেক্ষা বেশী গুনাহকে মিটাইয়া দেয়। আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম গোলাম আযাদ করা অপেক্ষা অধিক উত্তম। আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত গোলাম আযাদ করা ও আল্লাহর রাস্তায় তলোয়ার চালানো অপেক্ষা অধিক উত্তম। হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) বলিয়াছেন, যতক্ষণ তুমি আপন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ পাঠ না কর, ততক্ষণ দোয়া আসমান ও জমিনের মাঝখানে থামিয়া থাকে, কোন কিছুই উপরে উঠে না। অপর এক রেওয়ায়াতে আছে, হযরত ওমর (রাঃ) বলিয়াছেন, যতক্ষণ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরূদ পাঠ না করা হয় ততক্ষণ সমস্ত দোয়া আসমানের নীচে থামিয়া থাকে। যখন দরদ আসে তখন দোয়া উপরে উঠাইয়া লওয়া হয়। হযরত আলী (রাঃ) ও হযরত ইবনে আব্বাস (রাঃ)এর উক্তি হযরত আলী (রাঃ) বলিয়াছেন, যতক্ষণ না হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরূদ পাঠ করা হয় ততক্ষণ প্রত্যেক দোয়া থামিয়া থাকে। অপর রেওয়ায়াতে আছে, হযরত আলী (রাঃ) বলিয়াছেন, যে ব্যক্তি জুমুআর দিন নবী করীম সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একশতবার দরূদ শরীফ পাঠ করিবে সে কেয়ামতের দিন এমনভাবে : আসিবে যে, তাহার চেহারায় বিশেষ একপ্রকার নূর হইবে। লোকেরা উহা দেখিয়া বলিবে, এই ব্যক্তি কি আমল করিত? (যে কারণে সে এই নূর লাভ করিয়াছে?) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।