কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents ৮৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ)-৫ একজন বড় সর্দারের বাগানে প্রবেশ করিলেন এবং নামায পড়িতে আর্ত করিলেন। সেজদায় গেলেন এবং অনেক দীর্ঘ সেজদা করিলেন। আমি কাঁদিতে আরম্ভ করিলাম। আমি মনে করিলাম, আল্লাহ তায়ালা তাঁহার রূহ কবজ করিয়া লইয়াছেন। তারপর তিনি সেজদা হইতে মাথা উঠাইয়া আমাকে ডাকিলেন এবং বলিলেন, তোমার কি হইয়াছে? আমি আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ ! আপনার এই দীর্ঘ সেজদার কারণে আমার মনে এই আশংকা পয়দা হইয়াছে যে, হয়ত আল্লাহ তায়ালা তাঁহার রাসূলের রূহ কবজ করিয়া লইয়াছেন, অতএব আমি আর কখনও আপনাকে জীবিত দেখিতে পাইব না! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার রব আমার উল্মতের ব্যাপারে আমার উপর বিশেষ দয়া করিয়াছেন। উহার শোকর হিসাবে আমি এত দীর্ঘ সেজদা করিয়াছি। সেই বিশেষ দয়া এই যে, আমার উম্মতের মধ্য হইতে যে কেহ আমার উপর একবার দরূদ শরীফ পাঠ করিবে আল্লাহ তায়ালা তাহার জন্য দশটি নেকী লিখিবেন এবং তাহার দশটি গুনাহ মুছিয়া দিবেন। আহমাদ ও বাইহাকীর রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, হযরত জিব্রাঈটল আলাইহিস সালাম আমাকে বলিয়াছেন, আমি কি আপনাকে সুসংবাদ শুনাইব না? আল্লাহ্‌ তায়ালা বলিতেছেন, যে ব্যক্তি আপনার উপর দরূদ পাঠ করিবে আমি তাহার উপর রহমত নাযিল করিব। আর যে আপনার উপর সালাম পাঠ করিবে আমি তাহার উপর সালাম পাঠাইব। এইজন্য আমি আল্লাহ তায়ালার শোকর করার উদ্দেশ্যে এত দীর্ঘ সেজদা করিয়াছি। দরদ শরীফের ফযীলত সম্পর্কে অপর একটি হাদীস হযরত আবু তালহা আনসারী (রাঃ) বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত ছিলেন এবং তাঁহার চেহারায় খুশীর ভাব পরিলক্ষিত হইতেছিল। সাহাবা (রাঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আজ আপনি অত্যন্ত আনন্দিত এবং আপনার চেহারায় খুশীর ভাব পরিলক্ষিত হইতেছে। তিনি বলিলেন, হাঁ! আমার নিকট আমার রবের পক্ষ হইতে একজন ফেরেশতা আসিয়া বলিয়াছেন, আপনার উম্মতের যে কেহ আপনার উপর একবার দরদ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।