হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ ৮৩ আমরা আরজ করিলাম, ইয়া রাসুলাল্লাহ্ ! আমাদের ধারণা হইতেছে যে, এই উটগুলি আমাদেরকে বহন করিতে পারিবে না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, প্রত্যেক উটের কুঁজের উপর একটি শয়তান থাকে। তোমরা যখন উহার উপর আরোহণ কর--যেমন আল্লাহ তায়ালা তোমাদেরকে আদেশ করিয়াছেন-তোমরা আল্লাহর নাম লইও, আদেশে তোমাদেরকে বহন করিবে। হযরত ইবনে আব্বাস (রাঃ)এর হাদীস হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপন সওয়ারীর পিছনে বসাইলেন। যখন তিনি সওয়ারীর উপর ঠিক হইয়া বসিলেন তখন তিনবার আল্লাহু আকবার, তিনবার সুবহানাল্লাহ ও একবার লা-ইলা-হা ইল্লাল্লাহ বলিলেন, তারপর আমার উপর চিৎ হইয়া শুইয়া হাসিতে লাগিলেন। অতঃপর আমার দিকে ফিরিয়া বলিলেন, যে কোন ব্যক্তি সওয়ারীতে আরোহণ করিয়া এরূপ হাসেন যেরূপ আমি তোমার দিকে চাহিয়া হাসিয়াছি। আবু মালীহ ইবনে উসামা (রহঃ) বলেন, আমার পিতা হযরত উসামা (রাঃ) বলিয়াছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সওয়ারীতে বসিয়াছিলাম, এমন সময় আমার উটটি হোঁচট খাইল। আমি বলিলাম, শয়তান ধ্বংস হউক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, “শয়তান ধ্বংস হউক’ এরূপ বলিও না, কারণ ইহাতে শয়তান (গর্বে) ফুলিয়া ঘরের মত হইয়া যাইবে। (সে মনে করিবে আমি কিছু করিতে পারি মনে করে বলিয়াই ইহারা আমার ধ্বংস চায়) আর সে বলিবে, আমার শক্তিতেই এরূপ হইয়াছে। বরং তোমরা ‘বিসমিল্লাহ’ বল। ইহাতে সে মাছির ন্যায় ক্ষুদ্রাকৃতির হইয়া যাইবে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।