৮২ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ ‘তাহরীফ’। আমরা জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ সুবহাতূল হাদীস এর ক্ষি অর্থ? তিনি বলিলেন, সুবহাতূল হাদীস এই যে, লোকেরা কথাবার্তায় লিপ্ত থাকে আর (তোহাদের মধ্যে) এক ব্যক্তি তাসবীহ তাহালীলে ও আল্লাহর যিকিরে লিপ্ত থাকে। আমরা জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ! তাহরীফ কি? তিনি বলিলেন, তাহরীফ এই যে, লোকেরা ভাল আছে এবং ভাল অবস্থায়ই আছে, কিন্তু প্রতিবেশী কেহ বা সঙ্গীদের কেহ্ জিজ্ঞাসা করিলে বলে, আমাদের অবস্থা ভাল না। আবু ইদ্রীস খাওলানী (রহঃ) বলিয়াছেন, তুমি হয়ত এমন লোকদের সঙ্গে বসিবে যাহারা বসিয়া অবশ্যই আজেবাজে কথা আরম্ভ করিয়া দিবে। যখন তুমি দেখ, তাহারা (বাজে কথায় লিপ্ত হইয়া) গাফেল হইয়া গিয়াছে তখন তুমি পরম আগ্রহের সহিত আপন রবের প্রতি মনোযোগ নিবদ্ধ করিও । বর্ণনাকারী ওলীদ বলেন, হযরত আবদুর রহমান ইবনে ইয়াযীদ ইবনে জাবের (রাঃ)এর নিকট এই হাদীস আলোচনা করা হইলে তিনি বলিলেন, এই কথা একেবারেই সঠিক এবং আমাকে আবু তালহা হাকীম ইবনে দীনার (রহঃ) বলিয়াছেন, সাহাবা (রাঃ) বলিতেন, দোয়া কবুল . হওয়ার চিহ্ন এই যে, যখন তুমি লোকদেরকে গাফেল দেখ তখন আপন রবের দিকে মনোযোগী হও। হযরত আবু কেলাবাহ (রাঃ) বলেন, বাজারে দুই ব্যক্তির মধ্যে : পরস্পর সাক্ষাৎ হইলে একজন অপরজনকে বলিল, লোকেরা এখন (আল্লাহ হইতে) গাফেল হইয়া আছে, আস, আমরা আল্লাহর নিকট ইনস্তেগফার (অর্থাৎ গুনাহমাফির দোয়া) করি৷ সুতরাং তাহারা উভয়ে এই কাজ করিল। অতঃপর একজন ইন্তেকাল হইয়া গেলে অপরজন তাহাকে: স্বপ্নে দেখিল। সে (অর্থাৎ মৃত ব্যক্তি) বলিল, তুমি জান কি, সেদিন যখন বাজারে আমাদের উভয়ের সাক্ষাৎ হইয়াছিল তখনই আল্লাহ্ তায়ালা হযরত আবু লাস খুযাঈ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি : ওয়াসাল্লাম আমাদেরকে হজ্জের সফরের জন্য সদকার উট দান করিলেন! www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।