কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents হায়াতুস্‌ সাহাবাহ্‌ a -৫ ৭৭ 0 i NENG Ue 5 UJ 1 দশবার পড়িবে। এই কালেমাগুলির মূল জমি ও উহার শাখা-প্রশাখা আসমানে রহিয়াছে। কোন্য) হযরত আলী (রাঃ) ও হযরত ফাতেমা (রাঃ)কে যিকির শিক্ষাদান হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাছু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সহিত হযরত ফাতেমা (রাঃ)কে বিবাহ দিলেন তখন তিনি তাহার সহিত একটি চাদর, একটি চামড়ার গদি, যাহাতে খেজুরের ছাল ভরা ছিল। দুইটি যাঁতা, একটি মশক ও দুইটি ঘড়া পাঠাইলেন। আমি একদিন হযরত ফাতেমা (রাঃ)কে বলিলাম, কুয়া হইতে বালতি টানিতে টানিতে আমার বুকে ব্যথা আরস্ত হইয়া গিয়াছে। আর আল্লাহ তায়ালা তোমার পিতার নিকট কিছু কয়েদী আনিয়া দিয়াছেন। তুমি যাও এবং তাহার নিকট হইতে খাদেম চাহিয়া আন। হযরত ফাতেমা (রাঃ) বলিলেন, আল্লাহর কসম, আমিও এই পরিমাণ যীঁতা চালাইয়াছি যে, আমার হাতে গিট পড়িয়া গিয়াছে। সুতরাং হযরত ফাতেমা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, হে আমার বেটি, কি জন্য আসিয়াছ? হযরত ফাতেমা (রাঃ) বলিলেন, আপনাকে সালাম করিতে আসিয়াছি। তিনি লজ্জায় খাদেম চাহিতে পারিলেন না এবং ফিরিয়া চলিয়া গেলেন। হযরত আলী (রাঃ) বলেন, আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, কি না। অতঃপর আমরা উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। এবং আমি আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ ! কুয়া হইতে পানি উঠাইতে উঠাইতে আমার বুকে ব্যথা হইয়া গিয়াছে। হযরত ফাতেমা (রাঃ) বলিলেন, যীতায় আটা পিষিতে পিষিতে আমার হাতে গিট পড়িয়া গিয়াছে। আল্লাহ তায়ালা আপনাকে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।