কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ )-৫ হযরত আবু দারদা (রাঃ)এর হাদীস হযরত উল্মে দারদা (রাঃ) বলেন, হযরত আবু দারদা (রাঃ)এর ঘরে একজন মেহমান আসিল। তিনি তাহাকে বলিলেন, তুমি যদি এখানে অবস্থান করিতে চাও তবে তোমার সাওয়ারী (জানোয়ার)কে চরিবার জন্য পাঠাই দিব। আর যদি এখনই চলিয়া যাইতে চাও তবে তোমার সওয়ারী জানোয়ারের খাদ্য সঙ্গে দিয়া দিব। সে বলিল, না, আমি এখনই চলিয়া যাইব। হযরত আবু দারদা (রাঃ) বলিলেন, আমি তোমাকে এমন পাথেয় দান করিব, যদি উহা হইতে উত্তম পাথেয় পাইতাম তবে তোমাকে তাহা দান করিতাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ ! ধনী লোকেরা তো দুনিয়া আখেরাত উভয়টাই লইয়া গেল। আমরাও নামায পড়ি, তাহারাও পড়ে। আমরাও রোযা রাখি, তাহারাও রাখে। তাহারা সদকা করে আমরা সদকা করিতে পারি না! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি কি তোমাকে এমন আমল বলিয়া দিব না? যাহা করিলে পূর্ববর্তা কেহ তোমার আগে যাইতে পারিবে না এবং পরবর্তীদের কেহ তোমাকে ধরিতে পারিবে না। অবশ্য যে ব্যক্তি এই আমল করিবে সে তোমাকে ধরিয়া ফেলিবে। প্রত্যেক নামাযের পর তেত্রিশবার সুবহানাল্লাহ, তেত্রিশবার আলহামদুলিল্লাহ্‌ এবং চৌত্রিশবার আল্লাহু আকবার পড়িয়া লইও। কাতাদাহ (রহঃ) বর্ণনা করেন যে, কতিপয় গরীব মুসলমান আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! ধনীরা তো সমস্ত আজর ও সওয়াব লইয়া গেল। তাহারা সদকা করে, আমরা করিতে পারি না, তাহারা খরচ করে, আমরা করিতে পারি না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বল দেখি, যদি দুনিয়ার সমস্ত মালদৌলত একটার উপর আরেকটা রাখা হয় তবে আসমান পর্যন্ত পৌছিবে কি? তাহারা বলিলেন, না, ইয়া রাসুলাল্লাহ ! তিনি বলিলেন, আমি তোমাদেরকে এমন জিনিস বলিয়া দিব কি? যাহার মূল জমিনে আর উহার শাখা প্রশাখা আসমানে? www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।