৭৪ হায়াতুস্ সাহাবাহ্ রাঃ )-৫ বলিবে!। এমনিভাবে Pr nia LE ee EEE ETE Lad eh Le be eas oN as Syl Wa ST al বলিবে। নামাযের পর ও ঘুমাইবার গরীব সাহাবা রোঃ)দেরকে যিকির শিক্ষাদান হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, গরীব মুহাজিরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিলেন, ধনীরা সকল উচ্চ মর্যাদা ও চিরস্থায়ী নেয়ামতসমূহ লইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহা কেমন করিয়া? তাহারা আরজ করিলেন, আমরা যেমন নামায পড়ি তাহারাও পড়ে, আমরা যেমন রোযা রাখি তাহারাও রাখে। কিন্তু তাহারা (ধনী হওয়ার কারণে) সদকা করে, আমরা তাহা করিতে পারি না, তাহারা গোলাম আযাদ করে আমরা তাহা করিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি কি তোমাদেরকে এমন জিনিস বলিয়া দিব যাহার উপর আমল করিয়া তোমরা পূর্ববর্তী লোকদেরকে ধরিয়া ফেলিবে এবং পরবর্তী লোকদের হইতে আগে বাড়িয়া যাইবে? আর এই আমলগুলি করা ব্যতীত কেহ তোমাদের অপেক্ষা উত্তম হইবে না। তাহারা আরজ করিলেন, অবশ্য বলিয়া দিন। তিনি বলিলেন, প্রত্যেক নামাযের পড়িতে থাক। (তাহারা পড়িতে আরস্ত করিলেন, কিন্তু সেই যুগের ধনীগণ একই ধরনের ছিলেন, জানিতে পারিয়া তাহারাও পড়িতে আরম্ভ করিলেন।) গরীব মুহাজিরগণ পুনরায় খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমাদের ধনী ভাইয়েরাও ইহা শুনিয়া পড়িতে আরম্ভ করিয়াছেন। রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহা আল্লাহ তায়ালার অনুগ্রহ, তিনি যাহাকে ইচ্ছা দান করেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।