কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ ৭১ অর্থ £ঃ আমি আল্লাহ তায়ালার পবিত্রতা বর্ণনা করিতেছি তাহার মাখলুকের সংখ্যা পরিমাণ, আল্লাহর পবিত্রতা তাহার মাখলুক ভরা, আল্লাহর পবিত্রতা এ সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহা জমিনে ও আসমানে আছে, আল্লাহর পবিত্রতা এ সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহাকে তাহার কিতাব গণনা করিয়া রাখিয়াছে, আল্লাহর পবিত্রতা এ সমস্ত জিনিস ভরা যাহাকে তাহার কিতাব গণনা করিয়া রাখিয়াছে। আল্লাহর পবিত্রতা প্রতিটি জিনিসের সংখ্যা পরিমাণ এবং আল্লাহর পবিত্রতা প্রতিটি জিনিস ভরা! (এমনিভাবে আল্লাহর প্রশংসা উল্লেখিত চার জিনিসের সংখ্যা পরিমাণ এবং উহা ভরা পরিমাণ) তাবারানীর রেওয়ায়াতে আছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি কি তোমাকে এমন বিশাল জিনিস বলিয়া দিব না? যাহা পাঠ করার দ্বারা তুমি এই পরিমাণ সওয়াব লাভ করিবে যে, যদি তুমি দিবারাত্র এবাদত করিতে করিতে ক্লান্ত হইয়া যাও তবুও উহার সওয়াব পর্যন্ত পৌছিতে পারিবে না। আমি বলিলাম, অবশ্যই বলিয়া দিন। তিনি বলিলেন, আলহামদুলিল্লাহ । উপরোক্ত পদ্ধতিতে শেষ পর্যন্ত । তবে কালেমাগুলিকে সংক্ষিপ্তাকারে উল্লেখ করিয়াছেন। তারপর বলিলেন, সুবহানাল্লাহ উপরোক্ত নিয়মে এবং আল্লাহু আকবার উপরোক্ত নিয়মে। তাবারানীর অপর এক রেওয়ায়াতে আছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এই কালেমাগুলি শিক্ষা করিয়া লও এবং তোমার পরবর্তী সম্তানগণকে শিক্ষা দাও । হযরত আবু দারদা (রাঃ)কে যিকির শিক্ষাদান হযরত আবু দারদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঠোট নাড়াইয়া কিছু পড়িতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, হে আবু দারদা! কি পড়িতেছ? আমি বলিলাম, আল্লাহ্‌ তায়ালার যিকির করিতেছি। তিনি বলিলেন, আমি কি তোমাকে এমন যিকির শিখাইয়া দিব না যাহা রাত্রের শুরু হইতে দিন পর্যন্ত এবং দিনের শুরু হইতে রাত পর্যন্ত অনবরত যিকির করা হইতে উত্তম? আমি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।