কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

| contents | হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ ৬৭ হাম্‌দ ও তাসবীহ সম্পর্কে হযরত আলী (রাঃ)এর উক্তি হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, হযরত ওমর (রাঃ) বলিলেন, ‘সুবহানাল্লাহ’ ও ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ সম্পর্কে তো আমাদের জানা আছে, কিন্তু ‘আলহামদুলিল্লাহ’ কি? হযরত আলী (রাঃ) বলিলেন, ইহা এমন একটি কথা যাহা আল্লাহ তায়ালা নিজের জন্য পছন্দ করিয়াছেন এবং তিনি ইহা বলাকে পছন্দ করেন। আবু যাবইয়ান (রহঃ) বলেন, ইবনে কাউওয়া (রহঃ) হযরত আলী (রাঃ)কে ‘সুবহানাল্লাহ’ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, ইহা এমন একটি কথা যাহা আল্লাহ তায়ালা নিজের জন্য পছন্দ করিয়াছেন এবং ইহা দ্বারা সকল দোয-ক্রটি হইতে আল্লাহ তায়ালার পবিত্রতা বর্ণনা করা হয়। সুবহানাল্লাহ পাঠকারীর প্রতি হযরত ওমর (রাঃ)এর আচরণ একবার হযরত ওমর (রাঃ) দুই ব্যক্তিকে পিটাইবার হুকুম দিলেন। তন্মধ্যে এক ব্যক্তি (মারার সময়) ‘বিসমিল্লাহ’ বলিতে লাগিল, আর অপর ব্যক্তি ‘সুবহানাল্লাহ’ বলিতে লাগিল। হযরত ওমর (রাঃ) পিটানেওয়ালাকে বলিলেন, তোমার ভাল হউক। যে ‘সুবহানাল্লাহ’ বলিতেছে তাহার মারকে হালকা কর। কারণ আল্লাহ তায়ালার সকল দোষ-ক্ৰটি হইতে পবিত্র হওয়া একমাত্র মুমিনের অস্তরেই স্থান লাভ করিয়া থাকে। হযরত ইবনে মাসউদ (রাঃ)এর উক্তি হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলিতেন, আমি যখনই কোন কথা বলি তখনই আমি আল্লাহর কিতাব হইতে সেই আয়াত পেশ করিয়া NED RL Ln ESAS LS EE LOS al AG Al Se বলে তখন একজন ফেরেশতা এই শব্দগুলি নিজের পাখার নিচ লইয়া লয়, তারপর সে এইগুলি লইয়া উপরে উঠিতে থাকে। উক্ত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।