ঙঙ্ড হায়াতুস্ সাহাবাহ্ ৱোঃ)-৫ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহীম আলাইহিস সালামের নিকট দিয়া অতিক্রম করিলেন। হযরত ইবরাহীম আলাইহিস সালাম জিজ্ঞাসা করিলেন, হে জিব্রাঈল! তোমার সঙ্গে ইনি কে? জিব্রাঈটল আলাইহিস সালাম বলিলেন, ইনি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহীম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লামকে বলিলেন, হে মুহাম্মাদ, আপন উম্মাতকে বলিয়া দিন, তাহারা যেন জান্নাতের চারা বেশী করিয়া লাগায়! কেননা জান্নাতের মাটি অত্যন্ত উর্বর এবং জমিন অত্যন্ত প্রশস্ত ৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, জান্নাতের চারা কি? হযরত ইবরাহীম আলাইহিস সালাম বলিলেন_- AL IE I 153 তাবারানীর রেওয়ায়াতে এরূপ বর্ণিত হইয়াছে যে, হযরত ইব্রাহীম আলাইহিস সালাম আমাকে সালাম দিলেন ও মারহাবা বলিলেন। তারপর বলিলেন, আপন উম্মতকে বলিয়া দিন.......। হযরত ইবনে আব্বাস (রাঃ) ও হযরত এমরান (রাঃ)এর উক্তি হযরত ইবনে আব্বাস (রাঃ) বলিয়াছেন, যে ব্যক্তি ‘বিসমিল্লাহ’ বলিল, সে আল্লাহর যিকির করিল, আর যে ‘আলহামদুলিল্লাহ্’ বলিল, সে আল্লাহর শোকর আদায় করিল। আর যে ‘আল্লাহু আকবার’ বলিল, সে আল্লাহর আযমত বর্ণনা করিল, আর যে ‘লা-ইলা-হা ইল্লাল্লাহ’ বলিল, সে আল্লাহর তৌহীদ বর্ণনা করিল। আর যে ‘লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলিল, সে আনুগত্য প্রকাশ করিল এবং নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করিল, সে ইহার বিনিময়ে জান্নাতে শোভা ও ধনভাণ্ডার লাভ করিবে। মুতাররিফ (রহঃ) বলেন, হযরত এমরান (রাঃ) আমাকে বলিয়াছেন, আজ আমি তোমাকে একটি হাদীস বলিব যাহা দ্বারা পরবর্তীতে আল্লাহ তায়ালা তোমার উপকার করিবেন। জানিয়া রাখ, কেয়ামতের দিন আল্লাহ তায়ালার সর্বোত্তম বান্দা তাহারাই হইবে যাহারা দুনিয়াতে আল্লাহ তায়ালার অত্যাধিক হামৃদকারী (অর্থাৎ প্রশংসাকারী) হইবে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।