| contents | ৬০ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! ! বাকীয়াতে সালেহাত কি? তিনি বহত ERE J UE Mies i] ্ J, Sal পাঠ করা। জাহান্নাম হইতে হেফাজত হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, তোমরা নিজ নিজ হেফাজতের সামান লইয়া লও। সাহাবা (রাঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! কোন দুশমন আসিয়া পড়িয়াছে কি? তিনি বলিলেন, না, আগুন হইতে হেফাজতের সামান লইয়া লও এবং ETE UE Ss পড়, কেননা এই কালেমাগুলি সামনে যাইয়া আখেরাতে তোমার কাজে আসিবে এবং তোমার জন্য উত্তম পরিণতির কারণ হইবে। আর এইগুলিই হইল সেই নেক আমলসমূহ যাহার সওয়াব চিরকাল বাকি থাকিবে। অপর এক রেওয়ায়াতে আছে, এইগুলি নাজাতদানকারী কালেমা। তাবারানীর রেওয়ায়াতে উপরোক্ত কালেমাগুলির সহিত ‘লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ও অতিরিক্ত উল্লেখ করা হইয়াছে। হুদ পাহাড় পরিমাণ সওয়াব হযরত এমরান ইবনে হুসাইন (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লান্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, তোমাদের কেহ কি প্রত্যহ ওহুদ পাহাড় পরিমাণ নেক আমল করিতে পারে না? সাহাবা (রাঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! প্রত্যহ ওছুদ পাহাড় পরিমাণ নেক আমল কে করিতে পারে? তিনি বলিলেন, সকলেই করিতে পারে। সাহাবা রাঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! তাহা কিরূপে? তিনি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।