৫৮ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ রাসূলাল্লাহ! ইহা কি অহংকারের মধ্যে শামিল হইবে যে, এক ব্যক্তি খাবার প্রস্তুত করিয়া একদল লোককে ডাকিয়া খাওয়ায় অথবা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না। বরং অহংকার হইল, তুমি মাখলুক (অর্থাৎ মানুয)কে বেওকুফ বানাও আর লোকদেরকে তুচ্ছ জ্ঞান কর। অপর এক রেওয়ায়াতে আছে, যদি সমগ্র আসমান ও জমিন এবং উহাতে যাহা কিছু আছে, সমস্ত কিছু মিলিয়া এক হালকা (অর্থাৎ একটি গোলাকার বস্তুতে পরিণত) হয়, আর উহার উপর লা-ইলা-হা ইল্লান্পাহ-কে রাখিয়া দেওয়া হয় তবে এই কালেমা এই সমস্ত কিছুকে ভাঙ্গিয়া দিবে। মাগফিরাতের সুসংবাদ প্রদান ইয়ালা ইবনে শাদ্দাদ (রহঃ) বলেন, আমার পিতা হযরত শাদ্দাদ ইবনে আওস (রাঃ) যখন আমাকে এই ঘটনা শুনাইতেছিলেন তখন সেখানে হযরত ওবাদাহ ইবনে সামেত (রাঃ) উপস্থিত ছিলেন এবং তিনি আমার পিতার কথাকে সত্য বলিতেছিলেন। আমার পিতা আমাকে বলিয়াছেন যে, একদিন আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসিয়াছিলাম। এমন সময় তিনি বলিলেন, তোমাদের মধ্যে অপরিচিত (অর্থাৎ আহলে কিতাব) কেহ আছে কি? আমরা আরজ করিলাম, কেহ নাই। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, দরজা বন্ধ করিয়া দাও। অতঃপর বলিলেন, তোমরা হাত উঠাও এবং বল, লা-ইলা-হা ইল্লাল্লাহ! আমরা কিছুক্ষণ হাত উঠাইয়া রাখিলাম (এবং লা-ইলা-হা ইল্লাল্লাহ বলিলাম) । অতঃপর বলিলেন, আল হামদুলিল্লপাহ, আয় আল্লাহ, আপনি আমাকে এই কালেমা দিয়া পাঠাইয়াছেন এবং উহা পাঠ করার আপনি আমাকে হুকুম দিয়াছেন এবং এই কালেমার উপর আপনি আমার সহিত জান্নাতের ওয়াদা করিয়াছেন, আপনি কখনও ওয়াদা খেলাফ করেন না। তারপর বলিলেন, তোমরা সুসংবাদ গ্রহণ কর, আল্লাহ তায়ালা তোমাদেরকে মাফ করিয়া দিয়াছেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।