কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ ৫৭ আসমান এবং সাত তবক জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় ‘লা-ইলা-হা ইল্লাল্লাহ’ রাখা হয়, তবে লা-ইলা-হা ইল্লাল্লাহ ওয়ালা পাল্লাই ঝুকিয়া যাইবে। অপর এক রেওয়ায়াতে আছে, যদি সাত তবক আসমান ও আমি ব্যতীত উহার সমস্ত আবাদকারীগণ এবং সাত তবক জমিন এক পাল্লায় হয় আর অপর পাল্লায় লা-ইলা-হা ইল্লাল্লাহ হয়, তবে লা-ইলা-হা ইল্লাল্লাহ-ওয়ালা পাল্লাই ঝুকিয়া যাইবে। হযরত নূহ আলাইহিস সালামের নিজ ছেলের প্রতি অসিয়ত হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হযরত নূহ আলাইহিস সালাম বলিব না? সাহাবা (রাঃ) বলিলেন, অবশ্যই বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হযরত নূহ আলাইহিস সালাম তাঁহার ছেলেকে এই অসিয়ত করিয়াছিলেন, হে আমার বেটা, আমি তোমাকে দুইটি বিষয়ে অসিয়ত করিতেছি এবং দুইটি বিষয় হইতে নিষেধ করিতেছি। আমি তোমাকে লা-ইলা-হা ইল্লাল্লাহ বলার অসিয়ত করিতেছি, কেননা যদি এই কালিমা এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় সমগ্র আসমান ও জমিন রাখা হয় তবে কালিমাওয়ালা পাল্লা ঝুকিয়া যাইবে। আর যদি সমগ্র আসমান ও জমিন একটি হালকা অর্থাৎ গোলাকার হইয়া এক হইয়া যায় তবুও এই কালেমা উহাকে ভাঙ্গিয়া আল্লাহতায়ালা পর্যন্ত পৌছিয়াই যাইবে। দ্বিতীয় এই আদেশ করিতেছি- EE পাঠ করিবে, কারণ ইহা সমস্ত মাখলুকের এবাদত এবং ইহারই বরকতে তাহাদিগকে কর্ুখী দেওয়া হয়। তোমাকে দুইটি বিষয় হইতে নিষেধ করিতেছি। একটি শির্ক ও অপরটি অহংকার। কেননা এই দুইটি বিষয় আল্লাহর নিকট পৌছিতে বাধা দেয়। কেহ জিজ্ঞাসা করিল, ইয়া www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।