৫৪ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ হইতে আমরাও কিছু পাই। আমি বলিলাম, কোন জিনিস তোমাদের (ক্ষতি) হইতে আমাদেরকে রক্ষা করিতে পারে? সে বলিল, আয়াতুল কুরসী, যাহা সূরা বাকারাতে আছে। যে ব্যক্তি উহা সন্ধ্যার সময় পাঠ করিবে সে সকাল পর্যন্ত আমাদের (ক্ষতি) হইতে নিরাপদ থাকিবে, আর যে সকালে পাঠ করিবে সে সন্ধ্যা পর্যন্ত আমাদের (ক্ষতি) হইতে নিরাপদ থাকিবে। হযরত উবাই (রাঃ) সকালবেলা যাইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা শুনাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, খবীস সত্য কথা বলিয়াছে। হযরত আবদুল্লাহ ইবনে বুস্র রাঃ)এর স্বটনা হযরত আবদুল্লাহ ইবনে বুস্র (রাঃ) বলেন, আমি হেমস হইতে রওয়ানা হইয়া রাত্রিবেলায় জমিনের একটি বিশেষ এলাকায় পৌছিলাম। সেখানকার জ্রিনগণ আমার নিকট আসিল। আমি সুরা আ'রাফের এই আয়াত শেষ পর্যন্ত পাঠ করিলাম ll LN BN SLM IE Gall Sl অর্থ ৪ ‘নিঃসন্দেহে তোমাদের রব আল্লাহ তায়ালাই, যিনি আসমানসমূহ ও যমিনকে ছয়দিনে সৃষ্টি করিয়াছেন, অতঃপর আরশের উপর অধিষ্ঠিত হইয়াছেন, তিনি আচ্ছন্ন করিয়া দেন রাত্রি দ্বারা দিবসকে, এইরূপে যে, সেই রাত্রি সেই দিবসের পানে দ্রুত পৌছে এবং সূর্য ও চন্দ্ৰ ও অন্যান্য নক্ষত্ররাজিকেও সৃষ্টি করিয়াছেন এমনভাবে যে, সকলেই তাহার আদেশের অনুবর্তী। স্মরণ রাখিও, আল্লাহরই জন্য নির্দিষ্ট রহিয়াছে সৃষ্টা হওয়া এবং আদেশ প্রদান করা ; সকল গুণে পরিপূর্ণ আল্লাহ, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক! ইহা শুনিয়া ভজ্বিনিগণ পরস্পর বলিতে লাগিল, এখন তো সকাল পর্যন্ত এই ব্যক্তিকে পাহারা দাও। (সুতরাং তাহারা সকাল পর্যন্ত আমার পাহারাদারী করিল।) সকাল হইলে আমি সওয়ারীতে আরোহণ করিয়া সেখান হইতে রওয়ানা হইয়া গেলাম। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।