| contents | ৫২ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ )-৫ হযরত আলী (রাঃ) বলিয়াছেন, যে ব্যক্তি ফজরের নামাযের পর দশবার সূরা ‘কুলহু আল্লাহু আহাদ’ পাঠ করিবে, সে সারাদিন গুনাহ হইতে নিরাপদ থাকিবে। শয়তান যতই শক্তি প্রয়োগ করুক না কেন। (তাহাকে গুনাহে লিপ্ত করিতে পারিবে না!) দিনে-রাত্রে, সফরে বাড়ীতে কোরআনের আয়াতুল কুরসী পাঠ করা , হযরত আলী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিল্বারের কাঠের উপর বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি প্রত্যেক নামাযের পর আয়াতুল কুরসী পাঠ করিবে তাহার জান্নাতে প্রবেশ করিতে মৃত্য ব্যতীত আর কোন বাধা নাই। আর যে ব্যক্তি তাহার ঘর, তাহার প্রতিবেশীর ঘর ও আশেপাশের আরো অন্যান্য ঘর সহ নিরাপত্তা দান করিবেন। (বাইহাকী) হযরত আলী (রাঃ) বলিয়াছেন, আমি মনে করি না যে, এমন কোন' ব্যক্তি যে জন্মগতভাবে মুসলমান হইয়াছে বা সাবালক হওয়ার পর UO AU EAT পাঠ না করিয়া রাত্র অতিবাহিত করিতে পারে। হায় যদি তোমরা জানিতে, এই আয়াতের মর্তবা কি! তোমাদের নবীকে এই আয়াত আরশের নীচে অবস্থিত খাজানা বা ভাণ্ডার হইতে দান করা হইয়াছে এবং তোমাদের নবীর পূর্বে অন্য কোন নবীকে ইহা দেওয়া হয় নাই। আমি এই আয়াত প্রতি রাত্রে তিনবার পাঠ করিয়া শয়ন করি। এশার পর দুই রাকাতে ও বিতর নামাজেও উহা পাঠ করি এবং বিছানায় শয়নের সময়ও উহা পাঠ করি। কোন্য) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।