কিতাবঃ হায়াতুস সাহাবাহ্ (রাঃ) । মুহাম্মদ ইউসুফ কান্ধলভী (রঃ) 3rd & 5th Part Small Size — Hayatus Sahabah 05
/ ৭৩০
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ )-৫ ৫১ আমি বলিলাম, জ্বি হাঁ। আমার পিতা-মাতা আপনার উপর কোরবান হউক! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি এই পাঁচটি সূরা পাঠ করিও_ EN AM HEHE PELE - OES OE SLAG - El প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়িবে এবং সবশেষে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়িবে। এইভাবে পাঁচ সুরা ও ছয়বার বিসমিল্লাহ হইবে। হযরত জুবাইর (রাঃ) বলেন, আমি ধনী হওয়া সত্বেও পূর্বে যখন সফরে যাইতাম তখন আমার অবস্থা সর্বাপেক্ষা ভগ্নাবস্থা এবং আমার পাথেয় সর্বাপেক্ষা কম হইত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে এই সূরাগুলি শিক্ষা দিলেন তখন হইতে সফরে আমার অবস্থা সর্বাপেক্ষা উত্তম হইতে লাগিল এবং আমার পাথেয় সর্বাপেক্ষা বেশী হইতে লাগিল। হযরত আবদুল্লাহ ইবনে খুবাইব (রাঃ) বলেন, এক রাত্রে অনেক বেশী বৃষ্টি হইল এবং চারিদিকে ভীষণ অন্ধকার ছিল। আমরা নামায পড়াইবার জন্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করিতে বাহির হইলাম । অবশেষে তাঁহাকে পাইলাম। তিনি আমাকে বলিলেন, বল। আমি কিছুই বলিলাম না। তিনি পুনরায় বলিলেন, বল। আমি কিছুই বলিলাম না। তিনি তৃতীয়বার বলিলেন, বল। আমি আরজ করিলাম, কি বলিব? তিনি বলিলেন, সকাল-সন্ধ্যা তিন বার ‘কুলহু আল্লাহু আহাদ’, ‘কুল আউযু বিরাব্বিল ফালাক’ ও ‘কুল আউযু বিরাব্বিন নাস’ পড়িও, তোমার সর্ববিষয়ের জন্য যথেষ্ট হইবে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।